সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

চলতি বর্ষা মৌসুমে অব্যাহত বর্ষণে ভবদহ অঞ্চলের দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ এখন দুর্বিষহ জীবন যাপন করছেন। এই পরিস্থিতিতে ভবদহ অঞ্চলের চলমান ভয়াবহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে
চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ
চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ
ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব
ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব
দ্রুত জ্বর, সর্দি-কাশি কমাতে যা খেতে পারেন
দ্রুত জ্বর, সর্দি-কাশি কমাতে যা খেতে পারেন
জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার
জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার
মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল
মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল
সোশ্যাল নেটওয়ার্ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আসছেন মুফতি আবুল কাসেম নোমানী

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব

দ্রুত জ্বর, সর্দি-কাশি কমাতে যা খেতে পারেন

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ
চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ
জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার
জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার
ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান
অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান
সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ
সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) নতুন করে সক্রিয় ও কার্যকর করতে একমত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি,
পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী
পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ ছাড়ার সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন
দেশ ছাড়ার সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন
আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে
এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে
নারীসংক্রান্ত বিতর্কের জেরে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে একাধিক ভিডিও সামাজিক

জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের রাজনীতিতে প্রায় পাঁচ দশক ধরে পরিচিত মুখ গাজী নজরুল ইসলাম। ছাত্ররাজনীতি থেকে...
জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

জামায়াত আমির / জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের...
জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

এমপি নজরুলের ভিডিওকাণ্ড: কপাল খুলছে কার?

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে...
এমপি নজরুলের ভিডিওকাণ্ড: কপাল খুলছে কার?

এমপি নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াত?

নারী কেলেঙ্কারির অভিযোগকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আরও আইনগত...
এমপি নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াত?

গাজী নজরুল পদ হারালে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ...
গাজী নজরুল পদ হারালে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, জনাব সালাহ উদ্দিন...
গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : সারজিস আলম
  • ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
    পদত্যাগপত্র জমা দিয়েছেন কোচ সালাউদ্দিন। তার এই সিদ্ধান্ত সমর্থন করেন কি?

    পদত্যাগপত্র জমা দিয়েছেন কোচ সালাউদ্দিন। তার এই সিদ্ধান্ত সমর্থন করেন কি?

    • হ্যাঁ
    • না
    • মন্তব্য নেই
    +
    =
    সাবমিট
    মোট ভোটদাতাঃ ২৪১ জন
    মোট ভোটারঃ ২৪১
    ভোট দিন
    Link Copied
অনলাইন জরিপ
আমার এলাকার খবর
অনুসন্ধান

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

চলতি বর্ষা মৌসুমে অব্যাহত বর্ষণে ভবদহ অঞ্চলের দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ এখন দুর্বিষহ জীবন যাপন করছেন। এই পরিস্থিতিতে ভবদহ অঞ্চলের চলমান ভয়াবহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানে

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।     রোববার (২৬ জুলাই) বিকেলে রাঙামাটি শহরের চম্পকনগর হ্যাপিরমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অংসুইছাইন চৌধুরী কাপ্তাই

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

যশোরের মণিরামপুর পাইকারি কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আড়ৎদার মালিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।     নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর বিশ্বাসকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।     কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহসভাপতি উৎপল মজুমদার বাচ্চু, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার গাজী, দপ্তর সম্পাদক প্রণব কান্তি দে, প্রচার সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক ইজাজুল ইসলাম।     কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আসলামুজ্জামান আসলাম, মামুন অর রশিদ, মিজানুর রহমান, রবিউর ইসলাম ও ইউসুফ হোসেন।     এর আগে একাধিকবার এ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর বিশ্বাস। নবনির্বাচিত সভাপতি বলেন, কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতি একটি সুসংগঠিত সংগঠন। বাজারে সব ধরনের সবজি ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সংগঠনটি কাজ করে যাবে।
মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। পরিদর্শন শেষে হাসপাতালে দীর্ঘদিন ধরে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ ওষুধ নির্ধারিত সময়ে অপসারণ না করার কারণ জানতে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।     রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা শফিউর রহমান, বাগেরহাটের জেলা সিভিল সার্জন আ স ম ডা. মো. মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।     পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা, খাবারের মান ও রোগীরা প্রয়োজনীয় ওষুধ যথাযথভাবে পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ নেন।     হাসপাতালে দীর্ঘদিন ধরে থাকা প্রায় ৩০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রক্রিয়ায় অপসারণের জন্য জেলা সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে একটি প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।     এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।     পরিদর্শন শেষে খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন বলেন, জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ কারণে চলতি বছরে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে।     তিনি বলেন, গত শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বকুল আকস্মিকভাবে মোরেলগঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পাশের একটি ক্লিনিকসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সরেজমিনে পরিদর্শনে আসা হয়েছে।     হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রসঙ্গে তিনি বলেন, এসব ওষুধ ২০২৩ সালে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সময়ে সংরক্ষিত ছিল। নির্ধারিত সময়ে এগুলো অপসারণ না করার বিষয়ে কারণ জানতে তাদের চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধগুলো আগেই অপসারণ করা প্রয়োজন ছিল।     তিনি আরও বলেন, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০২৫ সালের ১১ অক্টোবর কর্মস্থলে যোগদান করেছেন। তবে দায়িত্ব নেওয়ার পরও এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত না করায় তাকেও চিঠি দেওয়ার জন্য জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।     চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, পর্যায়ক্রমে এ সমস্যার সমাধান করা হবে। তবে স্থানীয়দেরও চিকিৎসকদের সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে।     উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এ হাসপাতালে ৫১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৭ জন। এর মধ্যে ১০ জন চিকিৎসক ডেপুটেশনে অন্য উপজেলায় দায়িত্ব পালন করছেন। ফলে মাত্র ৭ জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম।     এছাড়া পুরাতন ৩১ শয্যার ভবনটি নতুন করে নির্মাণের কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে ৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম ১৯ শয্যায় পরিচালিত হচ্ছে।
মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে শহরের পৌর পার্কের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।     সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ। প্রধান অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।     প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা সম্মেলনে অংশ নেন।     বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের কার্যক্রম বিস্তারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।     সম্মেলনের সাংগঠনিক কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৭-২০২৮ মেয়াদের জন্য গাইবান্ধা জেলা শাখার সভাপতি হিসেবে প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মুফতি আল-আমিন বিন হোসাইনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।     নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।     রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা শুভ সংঘের আয়োজনে শহরের সুখনগর এলাকায় চেম্বার অব কমার্সের মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।     তিন মাস মেয়াদি সেলাই প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলার ৩৬ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।     অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক মো. ইদ্রিসউজ্জামান মোনা এবং নাট্যকর্মী মানিক বাহার। এছাড়া বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।     বক্তারা বলেন, বসুন্ধরা শুভ সংঘের এ উদ্যোগ গ্রামীণ পর্যায়ের অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ও টেকসই ভূমিকা রাখবে। তারা আরও বলেন, সমাজকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়নও সমানভাবে প্রয়োজন। নারীদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করে জীবনমান উন্নত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।     এদিকে বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল এলাকায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী (৫) কে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক সাইফুল হক (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।     রোববার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাইফুল হক তাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।     খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম-এর নির্দেশে এসআই অর্জনের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ জনতার হাতে আটক অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্তকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকেও স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।     আটক সাইফুল হক (২৫) সমরু মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নতুন হাসননগরে। বর্তমানে তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদকপুর (বুড়িস্থল) এলাকায় বসবাস করেন।     সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছেন। মামলা গ্রহণের পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করানো হয়।     উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।     অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সদস্য মাইন উদ্দিন খন্দকার রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খুশনুর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজ্বী জাকির হোসেন শাহিন, সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ এবং উকিলপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সালমান আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকার।     বক্তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সম্প্রতি এলাকায় চুরির ঘটনা প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন এবং পুলিশের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।     এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নবগঠিত কমিটিকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।     অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত
চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ
চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ
যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও নগদ টাকাসহ স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। গত
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছাল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছাল
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। এ নিয়ে আলোচিত এ
পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন বলে ভারতীয়
বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি
বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি
সান্তোসের জার্সিতে নেইমারের জোড়া গোল
সান্তোসের জার্সিতে নেইমারের জোড়া গোল
মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়
মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়
লিওনেল মেসি মাঠে না থাকলেও মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির জয়যাত্রা অব্যাহত রয়েছে। শনিবার মন্ট্রিলকে ১-০ গোলে হারিয়ে টানা
ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল
ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি
অভিনয়ে ফিরছেন তটিনী
অভিনয়ে ফিরছেন তটিনী
আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি
আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি
অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?
অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?
লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক
লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক
নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’ গানে নতুন চমক
নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’ গানে নতুন চমক
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা
মহানায়ক উত্তম কুমারের মহাপ্রয়াণ দিবস আজ
মহানায়ক উত্তম কুমারের মহাপ্রয়াণ দিবস আজ

ইলিশের নামে অনলাইন প্রতারণা, সতর্ক করল প্রশাসন

চাঁদপুরের ইলিশের সুনামকে পুঁজি করে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে ভয়ঙ্কর একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পেজ খুলে মুখরোচক লোভনীয় বিজ্ঞাপন দিয়ে, চাঁদপুরের আসল রূপালী ইলিশের সরবরাহের কথা বলে
দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম
দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম
বিশ্ববাজারে বাড়লেও দেশে কমেছে সোনার দাম
বিশ্ববাজারে বাড়লেও দেশে কমেছে সোনার দাম
নিবন্ধন ব্যয় কমানো ও এফএআর বাড়ানোর দাবি রিহ্যাবের
নিবন্ধন ব্যয় কমানো ও এফএআর বাড়ানোর দাবি রিহ্যাবের
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, আজ থেকে কার্যকর
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, আজ থেকে কার্যকর
তেলের দামে ফের ঊর্ধ্বগতি
তেলের দামে ফের ঊর্ধ্বগতি
আজ স্বর্ণের ভরি কত?
আজ স্বর্ণের ভরি কত?

নামাজের সময়সূচি

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

ফজর

ওয়াক্তের সময় বাকি

ফজর ভোর ০৫:২৩
জোহর বেলা ১২:০৭
আসর বিকেল ০৩:৫৬
মাগরিব সন্ধ্যা ০৫:৩২
ইশা রাত ০৬:৪৭
X