সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মে মাসজুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৬:৫৫ পিএম
মে মাসজুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চলতি মে মাসে সারাদেশে এক ধরনের চরম ও অস্থির আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হতে পারে।

এ মাসে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং অন্তত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে জনজীবনে চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে।

মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টিও হতে পারে, যা স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

এদিকে সদ্য বিদায়ী এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গড়ে ১১৯ মিলিমিটার বৃষ্টির বিপরীতে এবার ১৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা প্রায় ৭৬ শতাংশ বেশি। বিশেষ করে সিলেট অঞ্চলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদরা বলছেন, মে মাসে তাপপ্রবাহ ও ঝড়বৃষ্টির এই অস্থির পরিস্থিতি জনজীবন, কৃষি ও উপকূলীয় এলাকায় বড় প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X