রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
আমিরাতে গরমের দাপট

মে মাসেই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে তাপমাত্রা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১২:৩৯ পিএম
মে মাসেই তাপমাত্রা ৫০ ডিগ্রি ছোঁয়ার আভাস

বসন্ত শেষ হওয়ার আগেই মরুপ্রধান দেশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে অস্বাভাবিক তাপপ্রবাহ। সাধারণত মে মাস থেকে গরমের তীব্রতা বাড়লেও, চলতি বছর এপ্রিলের শেষ দিকেই তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগ তৈরি করেছে আবহাওয়া বিশেষজ্ঞদের মধ্যে।

বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন মে মাসে আমিরাতের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। ইতোমধ্যেই এপ্রিলের শেষ সপ্তাহে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, যেখানে সাধারণত এই সময় তা ৩৮ ডিগ্রির নিচে থাকে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, বর্তমান আবহাওয়া এই সময়ের স্বাভাবিক গড় তাপমাত্রার তুলনায় অনেক বেশি।

আবহাওয়াবিদদের মতে, ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘গায়ুব আল থুরায়া’—যা প্লিয়েডেস নক্ষত্রপুঞ্জের অন্তর্ধানকাল হিসেবে পরিচিত। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী, এই সময়টিকে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার সূচনাকাল ধরা হয়, যা প্রায় ৪০ দিন স্থায়ী হতে পারে।

যদিও দাপ্তরিকভাবে গ্রীষ্মকাল ২১ জুন থেকে শুরু হওয়ার কথা, কিন্তু প্রাকৃতিক পরিবর্তন বলছে আমিরাত ইতোমধ্যেই গ্রীষ্মের দ্বারপ্রান্তে। আসন্ন মে মাসে বিশেষ করে অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে তাপমাত্রা ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে মাসের শেষ দিকে আর্দ্রতা বৃদ্ধি এবং ভারত মহাসাগরীয় নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্পর্শ করতে পারে।

তীব্র গরমের কারণে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশেষ করে যারা খোলা আকাশের নিচে কাজ করেন, তাদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X