সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’, বন্যার আশঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম
আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় ‘ঝুমুল’। আবহাওয়া বিশ্লেষকদের মতে, এর প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি বজ্রবৃষ্টি হতে পারে। কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) থেকেই দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি শুরু হতে পারে। তবে বৃষ্টি বলয়টি পূর্ণ শক্তিতে সক্রিয় হবে আগামীকাল রোববার (২৬ এপ্রিল) থেকে ৭ মে পর্যন্ত।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড-এর পূর্বাভাস অনুযায়ী, এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়, যার নাম দেওয়া হয়েছে ‘ঝুমুল’।

পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে সিলেট বিভাগে বৃষ্টি সর্বাধিক সক্রিয় থাকবে। ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে বেশ সক্রিয়। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি সক্রিয় থাকলেও রাজশাহী বিভাগের কিছু এলাকায় কম সক্রিয় থাকবে বৃষ্টি।

বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে। এ সময় দেশের বেশির ভাগ এলাকায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। বজ্রপাত হবে মাঝারি থেকে তীব্র।

পূর্বাভাসে বৃষ্টি বলয়কালীন সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকির কথাও জানানো হয়েছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু কিছু নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ ছাড়া উজানে ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলের সৃষ্টি হতে পারে, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদী ও হাওরে পানি আকস্মিক বৃদ্ধি পেতে পারে।

সিলেট বিভাগে বৃষ্টিপাতের গড় পরিমাণ ৩০০ থেকে ৪০০ মিলিমিটার এবং বৃষ্টির সম্ভাবনা ৭ থেকে ৯ দিন। ময়মনসিংহ বিভাগে ২৫০ থেকে ৩০০ মিলিমিটার ও ৬-৭ দিন। ঢাকা বিভাগে ১২০ থেকে ১৫০ মিলিমিটার ও ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

বৃষ্টি বলয় ‘ঝুমুল’ চলাকালে দেশের উপরে তাপপ্রবাহ সক্রিয় থাকার সম্ভাবনা কম। অধিকাংশ স্থানের আবহাওয়া আরামদায়ক থাকতে পারে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বন্ধ থাকার সময় সাময়িকভাবে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠতে পারে।

সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, এটি শুধুমাত্র তাদের গবেষণার তথ্য, সরকারি কোনো পূর্বাভাস বা সতর্কীকরণ বিজ্ঞপ্তি নয়। আবহাওয়া সংক্রান্ত সরকারি পূর্বাভাসের জন্য সবাইকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নোটিশ অনুসরণ করতে বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X