সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সক্রিয় হতে পারে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
সক্রিয় হতে পারে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। আগামী ২৬ বা ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে একটি শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হতে পারে, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, এই বৃষ্টি বলয় ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করবে। ৭ বা ৮ মে পর্যন্ত বিরতিহীনভাবে না হলেও নিয়মিত বিরতিতে বৃষ্টিপাত হতে পারে, যা গরম থেকে বড় ধরনের স্বস্তি এনে দেবে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)-এর তথ্য অনুযায়ী— বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব বেশি থাকতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলক মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এতে প্রাণহানির ঝুঁকি থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আগে আগামী ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টির প্রভাবে মে মাসের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X