রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা

জি,এম ফিরোজ উদ্দিন, মনোহরপুর (মণিরামপুর)
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম
চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা

চৈত্রের খরতাপ উপেক্ষা করে যশোরের মনিরামপুরে অস্বাভাবিক ঘন কুয়াশা, জনজীবন ও কৃষিতে উদ্বেগ যশোরের মনিরামপুরে চৈত্র মাসে অস্বাভাবিক ঘন কুয়াশা | জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত?

খরতাপের মৌসুম চৈত্র মাস। ভোর শুরু হওয়ার কথা সূর্যের ঝলমলে আলোয়। কিন্তু ১১ এপ্রিল শনিবার ভোরে ভিন্ন চিত্র দেখা গেল যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুরঞ্চলে। ঘনকুয়াশায় ঢেকে ছিল প্রকৃতি। কনকনে শীত ছাড়াই কুয়াশা দেখে অবাক মনোহরপুর বাসী।

চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা

চৈত্র মাসের খরতাপের পরিবর্তে শীতের কুয়াশা দেখা যাওয়া প্রকৃতির এক বিচিত্র ও অস্বাভাবিক রূপ। সাধারণত এই সময়ে কাঠফাটা রোদে জনজীবন অতিষ্ঠ হওয়ার কথা থাকলেও, দেশের বিশেষ করে মনোহরপুর এ চৈত্রেও ঘন কুয়াশার দেখা মিলেছে।

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে মনোহরপুর সহ আশপাশের এলাকায় অস্বাভাবিকভাবে ঘন কুয়াশা ও মৃদু শীতের আমেজ লক্ষ্য করা যায় তবে এমন পরিবেশ বিরল। সাধারণত এই সময়ে কাঠফাটা রোদ থাকার কথা থাকলেও, বাষ্পীয় কুয়াশায় ভোরবেলা প্রকৃতি আচ্ছন্ন ছিলো। এই অকাল কুয়াশা ও শীতের অনুভূতি যা স্থানীয়দের কাছে বিরল।

সকালবেলা রাস্তাঘাট, ফসলের মাঠ ও গাছপালা সাদা কুয়াশার আস্তরণে ঢেকে যাচ্ছে। ভোরে ঘন কুয়াশার কারণে সূর্য দেরিতে দেখা যাচ্ছে। ভোরে সড়কে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।

কয়েক দিনের বৃস্টির পর এ অবস্থা বিরাজ করছে।জন সাধারণ এর মতে, বায়ুমণ্ডলের আর্দ্রতা হঠাৎ বেড়ে যাওয়া এবং জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হওয়ার ফলে এই ধরনের বাষ্পীয় কুয়াশা তৈরি হয়। প্রকৃতির এই খামখেয়ালি আচরণ বা ঋতু পরিবর্তনের অস্বাভাবিকতাকে অনেকেই জলবায়ু পরিবর্তনের একটি বড় লক্ষণ হিসেবে দেখছেন।

চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা

চৈত্রের এই কুয়াশা আম ও লিচুর জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এটি ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। অস্বাভাবিক এই আবহাওয়ায় জনজীবন ও কৃষিতে প্রভাব পড়ছে।

বিশেষ করে বোরো ধানের ফসলের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। চৈত্রের এই অকাল কুয়াশা ও শিশির পাতের ফলে বোরো ধানসহ রবি শস্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে।কিছু কিছু জায়গায় চলতি বোরো ধানের ঝড়ো হাওয়ার জন্য মাটিতে লুটিয়ে পড়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X