সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:২০ এএম
সাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

হঠাৎ করেই বদলে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়ার চিত্র। রাজধানী ঢাকার ভোরের স্নিগ্ধ আবহের আড়ালে লুকিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে— আগামী ১২০ ঘণ্টার মধ্যে দেশে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে, যা কালবৈশাখীর আগাম বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়ে আবহাওয়া কিছুটা সহনীয় রাখতে পারে। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় এলাকায় সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে।

এদিকে সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবতী ১২০ ঘণ্টার অপর এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সিনপটিক অবস্থার পর্যালোচনায় দেখা যায়— মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই পরিস্থিতির প্রভাবে আগামী পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা পর্যায়ক্রমে বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় ও তৃতীয় দিনের পূর্বাভাসে দেখা যায়, ২৫ ও ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বাড়তে পারে।

২৭ মার্চ অর্থাৎ চতুর্থ দিনে বৃষ্টির প্রকোপ প্রধানত রংপুর বিভাগের ওপর সীমাবদ্ধ থাকলেও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বৃদ্ধি পেতে পারে।

২৮ মার্চ বা পঞ্চম দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ওই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের এই সম্ভাবনার কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সামগ্রিকভাবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের তীব্রতা ও বিস্তৃতি বৃদ্ধি পাওয়ার স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত ৫ দিন পর বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X