সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম
আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ঝড়ের প্রভাব বেশি অনুভূত হতে পারে। এ সময় ঝড়ো হাওয়া ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার (৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ বা ৯ মার্চের দিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। সাধারণত এ ধরনের বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী হয় না। অধিকাংশ ক্ষেত্রেই আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই বৃষ্টি শেষ হয়ে যায়। এ ধরনের মৌসুমি বৃষ্টি সাধারণত সকালের দিকে অথবা সন্ধ্যার আগ মুহূর্তে হয়ে থাকে।

তিনি আরও বলেন, ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে। ঈদের সময়কালেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

তিনি আরও বলেন, এখনই খুব নির্দিষ্টভাবে সবকিছু বলা কঠিন হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। তবে ওই সময় দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই মাস ভিত্তিক পূর্বাভাসে বলেছিলও যে এ মাসে

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই মাস ভিত্তিক পূর্বাভাসে বলা হয় এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X