সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মার্চের শুরু থেকেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
মার্চের শুরু থেকেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারির বিদায়ের সঙ্গে সঙ্গে শীতের প্রভাব কমে আসছে। মার্চের শুরু থেকেই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। বসন্তের শুরুতে আবহাওয়ার এই পরিবর্তন স্বাভাবিক বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত নিয়মিত আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, ১ মার্চ থেকে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও পরবর্তী সময়ে তা ক্রমান্বয়ে বাড়বে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গতকাল সন্দ্বীপে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চের শুরু থেকে গরমের অনুভূতি বাড়বে। এখন যেহুতু বসন্ত মৌসুম, মার্চের শেষার্ধে গরম আরও বাড়তে পারে। মার্চের শুরুর দিকে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারিও রাত ও দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X