সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি ও কুয়াশার পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি ও কুয়াশার পূর্বাভাস

সারাদেশে আগামী পাঁচ দিনে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আজ বুধবার (২৮ জানুয়ারি): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর অঞ্চলের কয়েকটি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি): সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

শুক্রবার (৩০ জানুয়ারি): সারাদেশে আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি): সারাদেশে আংশিক মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি কুয়াশা, রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি): সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারাদেশে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X