সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশজুড়ে আরও বাড়বে শীত, একাধিক শৈত্যপ্রবাহের আভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
দেশজুড়ে আরও বাড়বে শীত, একাধিক শৈত্যপ্রবাহের আভাস

দেশজুড়ে শীতের তীব্রতা বেড়ে গেছে, এবং শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও দীর্ঘ হচ্ছে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগ, খুলনা, মৌলভীবাজারসহ দেশের কিছু জেলা এখন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের অধীনে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, শনিবার (১০ জানুয়ারি) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা বেড়ে যাবে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও বাতাসের তীব্রতা বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষদের জন্য শীত আরও কষ্টকর হয়ে উঠেছে। গরম কাপড়ের অভাবে দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। যদিও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করছে, তা পর্যাপ্ত নয়।

রাজশাহীতে শীতের কাপড়ের অভাবে দরিদ্র ও ছিন্নমূল মানুষের ভোগান্তি বেড়েছে। রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩২ হাজার কম্বল বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয়।

নীলফামারীতে কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে রয়েছে। যথেষ্ট গরম কাপড় না থাকায় দিনরাতের তীব্র ঠান্ডায় নিম্ন আয়ের মানুষরা কাতরাচ্ছেন। একইভাবে যশোরে শৈত্যপ্রবাহ ও ঠান্ডা বাতাসের কারণে মানুষ কাঁপছে। ভোগান্তিতে রয়েছে তারা যাদের আয়-রোজগার কম, ফলে ভারী ও গরম কাপড়ও কিনতে পারছেন না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X