সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরসহ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
যশোরসহ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

যশোরসহ দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় কিছুটা বেশি। তাপমাত্রা সামান্য বেড়লেও শৈত্যপ্রবাহের প্রভাব এখনো বেশ কিছু জেলায় লক্ষ্য করা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা এবং যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী—মোট ২৪ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। গতকাল দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহের খবর পাওয়া গেছে।

গতকাল নওগাঁর বদলগাছীতে রেকর্ড করা হয়েছিল ৬.৭° সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭° সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী— ৮.১°–১০° সেলসিয়াস: মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১°–৮° সেলসিয়াস: মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১°–৬° সেলসিয়াস: তীব্র শৈত্যপ্রবাহ, ৪° সেলসিয়াসের নিচে: অতি তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। নতুন কিছু জেলা শীতের আওতায় আসতে পারে, আবার কিছু জেলা শীতের বাইরে চলে যেতে পারে। তিনি আরও বলেন, শৈত্যপ্রবাহ দ্রুত কেটে যাচ্ছে না এবং এক সপ্তাহের বেশি স্থায়ী হতে পারে। এ মাসের মাঝামাঝি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এর প্রভাব থাকতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X