সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আগামী ৫ দিনের আবহাওয়া:

দেশের বিভিন্ন এলাকায় পড়তে পারে কুয়াশা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
দেশের বিভিন্ন এলাকায় পড়তে পারে কুয়াশা ¦ ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামী পাঁচ দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংস্থার ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, চার দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, আর এক দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া আংশিক মেঘলা হলেও শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এই সময়ের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থা রবিবার, মঙ্গলবার ও বুধবারও থাকবে। তবে সোমবার দেশের আবহাওয়া সামান্য পরিবর্তন দেখাতে পারে। আংশিক মেঘলা আকাশের মধ্যে দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সংস্থার রিপোর্ট অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X