সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

সিসি ক্যামেরা সুমাচার

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:১০ এএম

কাল তেমাতায় যাইয়ে দেকি নানান টুয়াপাচা চলচে। আলোচুনার হেতু সিসি ক্যামেরা। একন কোনটোয় কোন খাইন বাদায়ে পার পাওয়া যাচ্চে না এই ক্যামেরার জন্যি। চুরি চামারি খুন খারাবীত্তে শুরু কইরে তলশুড়া কাজও ঘের খাইয়ে যাচ্চে এই ক্যামেরায়। এই নিয়ে সরগরম চা’র দুকান। এই সব উতলে উটা কতায় নুড়া ফেলার মতো বান্দাল দেলেন আমাগের ম্যা’ভাই। কলে শোন হাল জামেনার সিসি ক্যামেরা নিয়ে তুরা মাতামাতি কচ্চিস ইডা কিন্তুক নতুন কোন জিনুস না। সিস্টির পেত্তমতেই ওপরয়ালা সিসি ক্যামেরা পাতায় দেচেন। এ কতা কতিই শাবান ভাই গ্যাঙায় উইটে কলে, ও সব মারফতী কতা বাদ দেও। একন সিসি ক্যামেরা কান্ডে সারেদেশে হৈ জকার পইড়ে গেচে। আর এই ক্যামেরা পাতানো শুরু হইয়ে কিচু বচর আগে। তুমি সিস্টির গুড়াত্তে এই ক্যামেরা কনতে পালে। এই কতা শুইনে ম্যা’ভাইর মিজাজ খাররা। কলে তুরা কতার হেজেমানে না শুইনে ফোড়ন কাটিস ক্যান ? আমি আইগোয় আসলাম খেলার রিফারীগের মতন। ম্যা’ভাইরে কলাম, তুমি এট্টু বিচি ভাইঙ্গে কওদিনি কি কতি চাচ্চিলে। ম্যা’ভাই কলে, পেত্তেক মানসির দুই কান্দে আল্লাহ দুডো সিসি ক্যামেরা পাতায় দেচেন। ডাইন কান্দেরডায় ভালো কিচুর ছবি ওটে, আর বাম কান্দেরডায় খারাপের। দুইজনের সব ছবি জইমে থাকে বিচার দিনির জন্যি। কিডা ভালো কিডা মন্দ সিডা এই সিসি ক্যামেরা রিপোট দেইকে হবে। তকন কোন চুদুরবুদুর খাটপে না। ধম্মের ভাষায় কিরামান আর কাতেবীন নামের দুডো ফেরেস্তাই তো আসল সিসি ক্যামেরা। ওই ক্যামেরা মানুস পাজায় দিয়ার চিস্টা দিলো। সিস্টিকত্তা সিডা মনে করায় দিয়ার জন্যিই দুইনের সিসি ক্যামেরা পাতায় দেচে। তাতে দুই এক খ্যাপলায় যা ওটচে তাতেই গরাপ হওয়ার কায়দা। আর সারেজীবনের ফটক যদি নিজির চোকি মানুস দেইকতো তালি আর ইরাম খাইন বাদাতি পাইত্তো? ম্যা’ভাইর কতা শুইনে স¹লি আকাটা মাইরে গেলো। যারা টুয়াপাচার পোধানবক্তা ছিল তাইগের মুকিও রা নেই। সলে সলে কি সব্বোরাশে কতাডা ম্যা’ভাই কলে ! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X