রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হায় রে মানুস!

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
আক্কেল চাচা

একবার আমার এক ম্যা’ভাইর অপিসি গিচি তার সাতে দেকা কত্তি। যাইয়ে দেকি ম্যা’ভাই মুক আমচুর কইরে বইসে আচে। আমি যাইয়ে তারে সালাম কালাম দিয়ে ভালমন্দ জিজ্ঞেস কত্তিই কুক ছাইড়ে কাইন্দে উটার মতো টানা নিশ্বেস ছাইড়লো। আমি ভাবলাম ম্যা’ভাইর হয়ত কোন আপনজন বিয়োগ হইয়ে গেচে, সেই শোকে বুকোয় পইড়েচে। পরে যা জানলাম তাতে নিজিই আকাটা মাইরে গিলাম। ম্যা’ভাইর ধার দিনা করার ব্যারাম বেশ পুরোনো। কয়দিন আগে এক জাগাত্তে তুফা হিসেবে মুটা টাকা পাবে বিলে আভাস পাওয়ায় একজনের কাচতে সেই পরিমান টাকা ধার কইরে মচ্চি মুলামে খরচ কইরেচে। আজ খবর আইয়েচে যে তুফা দিতি চাইলো সে দিতি পারবে না। একন ধার করা টাকার শোধ কি কইরে করবে সেই শোকে পাটায় পইড়েচে। এই ধারের টাকা শোধ করার জন্যি আরাক জাগায় ধার চাইলো সে দিনি তাই মন খারাপ। আমি কলাম হয়ত টানাটানির মদ্দি আছে তাই সে ধার দিতি পাচ্চে না। এতি মন খারাপের কি আচে। সে কলে হারামজাদাডারে জব্দ করার লাইন কত্তিচি। সব সুমায় দিতি পাল্লি একন পারবে না ক্যান। এক্কনি এট্টা ম্যাসেজ লিকে মুবালি পাটাব। যদি ধার না দেও তো আত্মহত্যা করবো। এর জন্যি দায়ী থাকপা তুমি। আমি তার ধার চাওয়ার অভিনব কায়দা দেইকে পুইতে গেলাম। মাজেমদ্দি ইরাম হরহামেশা দেকা যায়। কিচু মানুস আছে সারেজীবন তার উপকার কল্লি তার নাম গন্দ নেই। এট্টু যদি একদিন উপকার না করা যায় ব্যস, অমনি পিপারের পেত্তম পাতায় বিজ্ঞাপন দিয়ার মতো তামান জাগায় গাবায় দেবে। ইরাম ভাব করবে যেন ইরাম ক্ষেতি ইহজীবনে কেউ কোনদিন করিনি। আর এই ক্ষেতি জীবন দিলিও পুষাবে না। এই কতা কতিই এক মুরুব্বী আমারে কলে, ইডা আর নতুন কি। হইয়ে ধইরেই চইলে আসতেচে। উপকারী গাছের ছাল থাকেনা। মাস ভইর চাল দিবা কাকপক্কীও টের পাবে না। একদিন ভাইজে খাওয়ার জন্যি খুদ দিতি পারবা না, দ্যাকপা তার জ্বালা কি। ঘাড়ের দুই ফেরেস্তা লিকতি যদি কিচু ভুলও করে সিডাও তারা যোগ কইরে আওয়াল আখের সব জনে জনে কইয়ে দেবে। মানুস বড্ড আজব জিনুস ! মুরুব্বীর কতা শুইনে থ’ মাইরে গেলাম। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X