মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

এ রিল, সে রিল না !

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম

এট্টা সুমায় ছিল যকন মানসির ঘরে ঘরে টিবি ছিল না। আর যাইগের ছিল সেই টিবিতি বিসসুদবার রাত্তিরি সিনেমা হইতো। রাইত আটটার বাংলা খবরের পর শুরু হইতো। সেই ছবি বিজ্ঞাপন, রাইত দশটার ইংরেজি খবর, সুয়া এগারডার রাত্তিরির খবর হইয়ে শেষ হতি পিরায় বারোডা সাড়ে বারোডা বাইজে যাইতো। তখন মানসির হলে যাইয়ে সিনেমা দেকার খুব বাতিক ছিল। নতুন দুলোভাই আসলি শালাশালিগের পেত্তম আবদারই থাইকতো হলে নিয়ে যাইয়ে সিনেমা দেকাতি হবে। লম্বা লাইনি দাড়ায়ে টিকিট কাটতি হইতো। লাইন আইগোতি আইগিতো ছোট খ্যাচা পানা খোপের মদ্দি টাকা সমেত হাত ঢুকোয় টিকিট কাটতি হইতো। সেই সুমায় ভালো সিনেমা হলে লাগলি টিকিট বিলাকে চইলে যাইতো। মুটা টাকা গচ্চা দিয়ে হলিও সিনেমা দেইকেই ফিত্তি হবে সিরাম নিয়েত কইরেই স¹লি যাইতো। সিনেমা গড়া নিজির চোকি না দেকলিও লোক শুকি শুনিচি সিনেমা নাকি ১৬ রিলির হইতো। পেত্তম রিলতে শেষ পন্তিক কি হবে তা পিরায় গৎ বান্দা ছিল। কোন রিলি নায়কের বাপ মা গান গাবে, গানের শেষে মুস্তান আসপে, গুলিগুল্লা কইরে নায়ক নায়কার মা বাপরে মাইরে দেবে। কুটি কালে তারা পলায় যাবে। দৌড়োতি দৌড়িতি বড় হইয়ে যাবে। কোন রিলি নায়কার সাতে নায়কের গুতো লাইগে হাতের জিনুস পইড়ে যাবে। তাইগের চুকাচুকি হবে। খায় খাতির হবে। ভিলেন আইসে তা পন্ড করবে। নায়কারে ধইরে নিয়ে যাবে। তারে দিয়ে এট্টু নাচ গান করাবে। এরমদ্দি নায়ক আইসে মারপিট কইরে তারে বাচায় নেবে। আর বাইড়ো বাইড়ি হওয়ার পর যকন ভিলেনরা সব পাটায় পড়বে তকন হাপাতি হাপাতি পুলিশ আইসে কবে আন্ডার আরেস্ট। এই সব কোন রিলির পর কোন রিল স¹লির পিরায় মুখস্ত ছিল। একোনো রিলির ছড়াছড়ি। তেবে এই রিল হলে চলে না, চলে ফেসবুকি। শুনিচি এই রিল বানালি টাকা কামোয় হয়। এই টাকা কামোয় কত্তি যাইয়ে হ্যানো কোন কাজ নেই যা মানসি কত্তি ডানি বায় তাগায়। বিটা বিটি ছাবাল বুড়ো কেউ কারোত্তে পাছোয় নেই। যত বেশি হক নাহাক তত বেশি ভিউ। সেই ভিউ বাড়াতি কেউ চিস্টায় রাকতেচে না ডিউ। মান সুম্মান, জীবন খ্যায় হোক তবু রিল বানানো ছাড়ান নেই, আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X