মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

স্বীকার করানোর তরিকাডা কি

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
আক্কেল চাচা

এক ছ্যামড়া গেচে পুলিশির কনস্টোবল পদে চাকিরর ভাইবা দিতি। পুলিশ সুপার সাহেব তার ভাইবা পরীক্কে নেচ্চেন। ছ্যামড়াডা ভালো ছাত্তর টকাটক উত্তর দেচ্চে। এর মদ্দি এসপি সাহেব তার কাছে পোশ্ন কইরেচেন কওদিনি গীতাঞ্জলি কিডা লিকেচে। ছ্যামড়াডা যেই উত্তর কতি যাবে সেই সাহেবের টেলিফোন বাইজে উইটেচে। এসপি সাহেব উইটে দাড়ায়ে জি স্যার, হ্যা সার, একনি যাচ্চি স্যার কইয়ে টেলিফোন রাকলেন। টেবিলির পরেত্তে টুপি নিয়ে মাতায় দিয়ে জলদি বাইরোয় যাওয়ার সুমায় সদর ওসি সাহেবরে ডাইকে কলেন, ডিআইজি স্যার সার্কিট হাউজি জরুরী তলব দেচেন। আমি যাব আর শুইনে চইলে আসপো। আমার টেবিলির সুমকি এট্টা ছাবাল বইসে আচে। আমি ওর ভাইবা নিচ্চিলাম। ওরে এট্টা পোশ্ন করিচি গীতাঞ্জলি কিডা লিকেচে। ওর উত্তর শুইনে সটিক হলি খাতায় এন্টি করবা। এই কতা কইয়ে এসপি সাহেব সার্কিট হাউজির উদ্দেশ্যে বাইরোয় গেচেন। আধ ঘন্টা পর তিনি অপিসি ফিরে আসতিই বাইরিত্তে শুনতি পালেন তার খোপে কিডা যেন গুজরাচ্চে। হুড়োতাড়া কইরে ঢুইকে দেকেন রক্তারক্তি কান্ড। যে ছ্যামড়া ভাইবা দিতি আইলো তারে পিটমুড়া দিয়ে বাইন্দে সুমানে বাইড়োচ্চে ওসি। বাইড়োনোর কচনে রক্তারক্তি কান্ড। ছ্যামড়াডা কতা কতি পাচ্চে গুঙাচ্চে। এসপি সাহেব আইসে ওসিরে কলেন, কি সব্বোরাশ এর এই হাল কি জন্যি ! ওসি কলে, স্যার আপনি ওর কাচে জানতি কইলেন গীতাঞ্জলি কিডা লিকেচে, হারামজাদার হ্যাতো বড় প্যাটের পিলে, যতবার শুনি কয় রবীন্দ্রনাথ লিকেচে। বাইড়োন ইস্টাট দিলাম। খুন স্বীকার তাও রাজী হয় না। আপনি ঘরে ঢুকার এট্টু আগে হারামজাদা স্বীকার গেচে গীতাঞ্জলি সে লিকেচে, লিকার সুমায় তার ভাই তারে সহযোগিতা কইরেচে। গল্পডা লোকমুকি শুনা। তেবে গল্পডা হালি কইরে মনে পইড়ে গ্যালো জুড়ায় জুড়ায় উজোনভাটি ঘুরাঘুরি কত্তি দেইকে। কিডা কনে কার সাতে বেড়াতে গেচে আর কনে কি কইরেচে সিডা জানতি গেলি ওসি সাহেব ইস্টাইলডাই নাই যুইতসই। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X