মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দুন্নীতিতি দেশসিরা পাসপোট অপিস !

আক্কেল চাচা
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১১:৩০ এএম

আমাগের এলেকায় ছেলেপিলের যকন ম্যাট্টিক বা আইয়ে পরীক্কের রিজাল্ট আউট বাইরেতো তকন ফি বচর দেকা যাইতো ঝিনেদা ক্যাডেট কলেজ, ক্যান্টোমেন কলেজ, ফুলতলা মেলেটারি, দাউদ পাবলিক, শাহীন ইশকুল ইরাম কিচু শিক্কে পোতিষ্টান বরাবরই ভাল কইত্তো। এই সব পোতিষ্টানের ছেলেপিলে বোডে সিরা হইতো। ছেলেপিলের সাফল্যের কারনে এই সব পোতিষ্টানের সেইরাম কদর হইতো। কাইল টিআইবি দেশের ১৮ডা সিবা খাত নিয়ে জরিপ কইরেচে। তাইগের দিয়া তত্য মতে দেশের তিনডে সিবাখাত ফাস সেকেন থাড় হইয়েচে। তেবে সিডা সিবা দিয়ার বেলায় না। সিবা নিতি যাইয়ে পাবলিক ঘুষ আর হ্যারেজ খাওয়ার দিকতে এই তিনডে পোতিষ্টান সিরা হইয়েচে। দুন্নীতিতি এই সব পোতিস্টান নতুন না ফি বচরই মিধা তালিকায় থাকে। এইবারও যিরাম সিবাদানে দুন্নীতিতে দেশসিরা হইয়েচে পাসপোট অফিস। পাসপোট সেবা নিতি হ্যারেজ খাওয়ার হার সব্বোচ্চ ৮৪ পয়েন ৪ ভাগ। এর পর সেকেন পজিশন পাইয়েচে বিআরটিএ অফিস। হ্যারেজ খাওয়ানো মিধা তালিকায় তাইগের অজ্জন ৭৯ পয়েন ৩। মিধা তালিকায় থাড় হইয়েচে ভূমি সিবা। তাইগের অজ্জন ৬৬ পয়েন ৩ ভাগ। পেত্তেক বচরই শুনি এই তিনডে অফিস দুন্নীতিতি গোল্ডেন জিপিএ পায়। আমি মুক্কুসুক্ক মানুস জ্ঞানের বহর খাটো তাই এট্টা জিনুস বুজ কত্তি পারিনে। ফি বচর এই অফিস গুলো দুন্নীতিতি সিরা হয় কিন্তুুক ইরা কি বেলজ্জাতে যে সুম্বাদিক ডাইকে টিআইবি ফলপোকাশ করার পরও ইরা শুধরোয় না ! শুনতি পালাম অন্যসব অপিস তাইগের স্টাফগের শিকোয় কি কইরে ভালো সিবা দিয়া যায়। আর এই সব অপিস নাই স্টাফগের কোচিং করায় কি কইরে লোকজনরে হ্যারেজ খাওয়ায়ে মুতলা টানা যায়। এই সব অফিস চলে সংকেতের মাইদ্যমে। কোনটোয় পেন্সিল দিয়ে দাগা থাকে, কোনটোয় কলম দিয়ে উল্টোসিদে দাইগে দেয়,যা কোচিং করারায় বুজদি পারে। লিকাপড়ায় মিধাবীগের ছবি দিয়ে কোচিং সেন্টার প্যানা বানায় ঝুলোয় দেয়, এই সব চ্যাম্পিয়ন অপিসির ঘুষ নিয়ায় যারা মিধাবীমুখ তাইগেরও ইরাম প্যানা কইরে মোড়ে মোড়ে ঝুলোয় দিলি কিরাম হয় কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X