বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

চইলে গেলেন মুপাশা চাচা !

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:৩৬ পিএম
আক্কেল চাচা

এক জ্ঞানী লোকের কাছে এক উমি লোক জানতি চাইলো শয়তান বজ্জাত বচরের পর বচর বাইচে থাকে কিন্তুক ভালো মানুস টকাস কইরে মইরে যায় ক্যান? জ্ঞানী লোক তারে বুজোয় কলেন, তুমারে যদি কোন ফুল বাগানে পাটায়ে কওয়া হয় এট্টা ফুল নিতি পারবা তালি তুমি কোন ফুলডা নিবা? বিটাডা কলে বাগান ঘুইরে দেইকে যিডা সিরা ফুল সিডাই নিয়াসপো। জ্ঞানী লোক কলেন তুমার কোচ্চেনের উত্তর তুমিই দিয়ে দিলে বাপ। কাল সন্দেয় হটাস শুনতি পালাম স¹লির পিয়মুখ আমাগের মুপাশা চাচা আর নেই। খবরডা শুইনে পেত্তমে বিশ্বাসই হচ্চিল না। যকন দেখলাম স¹লি কম বেশ ফেসবুকি দেচ্চে তকন মুবাল কইরে নিচ্চিত হলাম ঘটনাডা সত্যি। জানের মদ্দি কাইন্দে দেলে। এট্টা মানুস সবার কাচে পিয় হয় না। কিন্তুক তিনি ছিলেন ব্যতিক্রম। ছোটবড় সবার কাচে তিনি ছিলেন সুমান পিয়। দেকা হলিই মুকি সেই চিরচিনা হাসিডা লাইগেই থাকতো। আমি মুক্কু সুক্কু মানুস তবু কালে ভদ্রে যকনই দেকা হইতো কুশল বিনিময় হইতো। রোটারিত্তে শুরু কইরে আকা ছাপা খেলাধুলো কিম্বা সংস্কৃতি সব জাগায় তিনি ছিলেন সুমান তালে সফল। উনার বয়েস কত আমার জানা নেই কিন্তুক সেই পেত্তম দেকার দিনিত্তেই তারে আমার হিরো মনে হইতো। নানান কাজের সাতে তিনি যুক্ত ছিলেন। তিনি কি পাত্তেন সিডা চুতা কত্তি গেলি ফদ্দ মেলা বড় হবে তাই তিনি কি পাত্তেন না সিডা জানতি চালি সিডা সহজ হবে। শুনতি পালাম মঙ্গলবার রাত্তিরি তিনি হটাস ইস্টোক করিলেন। ঝনাত খচাত তারে যশোরের এট্টা কিলিনিকি ভত্তি করা হইলো। স্যানতে তার শরীলির অবস্তা কেরমেই খারাপ দেকা দিলি জলদি ঢাকায় নিয়া হইলো। শুনতি পাল্লাম তিনি আইসিউতি ছিলেন। কিন্তুক কাল সন্দেয় জগতের সব মায়া কাটায়ে না ফিরার দেশে চইলে গেলেন। চইলে যাওয়াই জগতের রীতি। কেউ আগে কেউ পরে এই যা। তেবে ভালো মানুস আসলেই আগে ভাগে চইলে যান। তিনি আমাগের মদ্দি না থাকলিও তিনি থাকপেন তার কাজের মদ্দি। মুপাশা চাচার আত্মার মাগফিরাত কামনা কচ্চি। আল্লা উনারে ভেস্ত নসীব করবেন মনেত্তে সেই দুয়াডাই কচ্চি। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X