মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুখির পাল্লায়ই অসুখির কারণ !

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:১৫ এএম
আক্কেল চাচা

একজন সেদিন কলে একজনের মাতা ভত্তি চুল কিন্তুক শ্যাম্পু কিনার টাকা নেই, আমার একজনের ঘরভত্তি শ্যাম্পু মাতায় এক ছটাক চুল নেই, এরমদ্দি দু:খী কিডা। এর উত্তর দিতি ম্যা’বাই এক গল্প উসালো। এক লোকের নিশা ছিলো জমি কিনা। খাওয়া ঘোম বাদ দিয়ে তলাশ কইরে বেড়াতে কনে সস্তায় জমি বিক্কির হচ্চে। ঘুত্তি ঘুত্তি এক জাগায় আইসে দেকতি পাল্লে আজব এক জমি কিনাবেচার কান্ড কারখানা। নিদিষ্ট এট্টা টাকা জমা দিয়ে এই জমি কিনায় অংশ নিতি হয়। শত্ত হচ্চে বেলা উটার সুমায় হাটা শুরু কত্তি হবে যতদূর হাইটে যাইয়ে গুজা মাত্তি পারবে ততটুক জমির মালিক সে হয়ে যাবে। কিন্তুক আরো এট্টা শত্ত হচ্চে হাইটে যতদূর যাক বেলা ডুবার আগে তারে য্যানতে হাটা শুরু করিল সেই জাগায় ফিরে আসতি হবে। যদি ফিরে আসতি না পারে তালি সে এক ছটাক জমিও পাবে না উপরন্ত জমি কিনার জন্যি যে টাকা জমা দিয়ে অংশ নিলো সিডাও ফেরত পাবে না। জমির কিনার নিশায় বেভোর লোকটা টাকা জমা দিয়ে শুরু কইরেচে হাটা। হাটতি হাটতি লোকটার মনে হয়েচে, কি বেকুব আমি হাইটে আর কতটুক জমির মালিক হতি পারবো তার চাইতি দৌড়োলি বেশী দূর যাতি পারবো। এই কতা মনে আসতিই শুরু কইরেচে চোখ উজোন কইরে দৌড়। বিয়ানবেলাত্তে শুরু কইরে উদ্দুশ^াসে দৌড়েয়ে দুপার পার হইয়ে গেচে। আস্তের আস্তের গার বল কুইমে আসতেচে, গলা শুকোয় আসতেচে, পা আর মনে হচ্চে চলচে না। তকন খিয়াল হয়েচে কি সব্বনাশ কল্লাম দৌড়োয় এতদূর আসলাম যেদি বেলা ডুবার আগে ফিরে যাতি না পারি তালি তো এট্টুও জমি পাবো না উল্টো যে টাকা জমা দিছি সেই টাকাও মার। এ কথা ভাইবে যে পযযন্ত গিলো স্যানে গুজা এট্টা পুইতে রাইকে উজোন ফিরে আসচে। যাওয়ার সুমায় যত জোরে গিলো ফিরার সুমায় তত জোর গায় নেই বিলে দৌড় আর আগোচ্চে না। সারাদিন না খাইয়ে না দাইয়ে দৌড়েয়ে শরীল কাহিল আর মনে হচ্চে পা উটোতি পাচ্চে না। তবু জমির লোভে জান পরান দিয়ে ছুটতি ছুটতি আসতেচে। বেলা ডুবাডুবা ভাব। সেই লোকের যায় যায় অবস্তা। কি কইরে জাগায় ফেরবো না হলি জমির মালিকতো দূরির কতা গাছ টাকা মার যাবে এই টেনশনে হাট এটাক কইরে ভুই’র মদ্দি পইড়ে লোকটা মইরে গেচে। সন্দে হইয়ে গ্যালো তবু জমি কিনা লোকটা ফিরলো না তার খোজ কত্তি খানিক দূর আগোয় যাইয়ে দেকে মুখ ছাবড়ি দিয়ে মইরে পড়ে আচে। লাশটা তুলতি তুলতি একজন কলে, এই বিটার এত জমির কি দরকার ছিলো? একন তো মাত্তর সাড়ে তিন হাত জমি দরকার। একন যার যা আচে তাতে সন্তুষ্টু হতি পাচ্ছেনা। দেড়ি সুখ পাওয়ার পাল্লাপাল্লিই দিতি যাইয়েই সব অসুখি হচ্চে। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X