মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইটও ভাড়া করা !

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:১৫ এএম
আক্কেল চাচা

মাঝেমদ্দি কিচু খবর শুইনে বুকোয় পড়ি। কাল যিরাম এক খবর শুনলাম। সরকার পোধান কোনটোয় গেলি স্যানে হৈ জকার পইড়ে যায়। সাজ সাজ রবরবব হয়। কিন্তুক তিনি চইলে যাওয়ার পর আবার যা জবর যা তা জবর তা। যিরাম হইয়েচে বগুড়ায়। পোধানমুন্ত্রী বগুড়ায় কয়দিন আগে গিলেন পরিবার কাডের উদ্বোধন কত্তি। সেই সুমায় বগুড়ার গাবতলী উপজিলার বাগবাড়ী যাওয়ার পতে এট্টা আধ কিলোমিটার কাচা রাস্তা ছিল। পোধানমুন্ত্রী ওই রাস্তা দিয়ে যাবেন বিলে চানরাত্তিরি রাস্তায় ইট বালি ফেইলে রাস্তা পাকা করা হইলো। এলেকাবাসী সেইরাম পুলকিত হইলো। যাক সফর উপলক্কে রাস্তাডাতো মিরামত হইলো। কাদা কাচ্চেয় যে পতে চলা দায় স্যানে পাকা রাস্তা মানে আসমানের চান হাতে পাইলো। কিন্তুক কতায় কয় গরীবির কপালে সুখ সয় না, সিরাম দশা হইয়েচে। পোধানমুন্ত্রী চইলে যাওয়ার কয়দিন পর সেই রাস্তায় ইট তুইলে নিয়ে নেচে। বাড়ি কুটুম সাক্কেত আসলি বা বড় আনজাম হলি যিরাম ডেগরেটরেত্তে থালবাটি চিয়ার টেবিল সাইমানা ভাড়ভুতো কইরে আনা হয় সিরাম নাই ইটও ভাড়ায় আনা ছিল। একন যাইগের ইট তাগের ফেরট দিতি হবে তাই ইট তুলা সারা। শুনা যাচ্চে এই ইট ভাড়া কইরে আইনে বিচোতি ১০ লক্ক টাকা খচ্চা হয়েচে। পাকা রাস্তাত্তে হটাস ইট তুইলে নিয়ায় আর বিস্টি বাদলে রাস্তায় চলতি যাইয়ে কাদাপানিতি লোকে হ্যারেজ খাইয়ে যাচ্চে। কপাল চাপড়ানো ছাড়া তাইগের একন কিচু করার নেই। এলজিডির বড় ইঞ্জিয়ার সাহেব কইয়েচেন এই রাস্তা পাকা করার জন্যি টিন্ডার দিয়া হইয়েচে গ্যালো বচর। যারা কাজ বাগায় নিলো তারা কাজ করিনি। না করার উসলোত হচ্চে তকন যে মাল মেডিসিনির দাম ধরা হইলো একন দাম বাইড়ে দেড়ি হইয়েচে তাই কন্টাক্টার ডাবি মাইরেচে। অতস্ত এই রাস্তা দিয়ে পোধানমুন্ত্রী যাবেন, কাচা থাকলি কিরাম এট্টা দেকা যায় তাই এই ইট ভাড়ার বুদ্দি খচ্চা করিলেন। বিচোনো ইট তুলা নিয়ে যিরাম টুয়াপাচা হচ্চে সিরাম এক দুইদিনির জন্যি ইট ফেলায়ে ১০ লক্ক খচ্চা দেকানো সিডা নিয়েও কম ধুইতুলি মুইতুলি হচ্চে না। কি সব্বোরাশে কতা কও দিনি বাপু! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X