বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

একন নাই এই চলচে !

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:০০ এএম
আক্কেল চাচা

ফেসবুক একন বিশ্ব জ্ঞান ভান্ডার। হ্যানে ইরাম কোন বিষয় নেই যার সুমাধান দিয়ার মতো পন্ডিত ব্যক্তি নেই। তেবে মাজে মদ্দি কিচু মানসির কান্ড কারখানা দেইকে পুইতে যায়। কাল যিরাম আমার এক ভাইপো আমারে এক লোকের এক ভিডিও দেকালে। এক বিটার কতাবাত্তার শুইনে মনে হইলো তার মতো স্যায়না আর কেউ আচে কিনা সন্দো। বিচি ভাইঙ্গে কলি বুজদি যুইত হবেনে। এক বিটার কাচে একজন শুনতেচে সে কোন দল করে? সে কলে আমি সারে জীবন পিজিপি করি। এই কতাডা শুইনে পেত্তমে অনেকে খটকা খাইয়ে গেচে পিজিপি আবার কোন দল বিলে। তকন সে নিকচোয় কলে পিজিপি মানে পেজেন্ট গবমেন্ট পাটি। মানে যকন যে সরকার ক্ষেমতায় আসে তকন সে তার দল। শুদু এই টুক কলিও জানের বুজ দিয়া যাইতো। কিন্তুক পরে যা কলে তাতে আকাটা মাইরে গেলাম। লোকটার নাম মোহাম্মদ আফজাল। একন বিএমপি ক্ষেমতায় তাই শহীদ পেসিডেন জিয়াউর রহমান চাচার নামের সাতে মিল কইরে নাম পাতায়েছে আফজাল রহমান। আগে যকন আমলীগ ক্ষেমতায় ছিল তকন বঙ্গবন্দুর উপাধী নামের আগে জুড়াইলো শেখ। তকন তার নাম চাউর করিল শেখ আফজাল। তত্বাবধায়ত সরকারের আমলে তার নাম কি ছিল জানতি চালি নিকচোয় কলে, তকন তার ছিল আফজাল ইউনুস। ইউনুস চাচা ক্ষেমতায় ছিল তাই সুমকির শেখ ডাবি মারিল। আর নতুন কইরে নামের শেষে ইউনুস জুড়ায় দিল। একজন তারে কোচ্চেন কইরেচে যদি জামাত ক্ষেমতায় আইসতো তালি কি রাইকতে? তার উত্তরর জিবের ডুগায় সেট করা। কলে নাম তকন বদলায় রাখতাম আফজাল ইসলাম। তার চুয়াচুয়ি কতা সারে জীবন সে এট্টা দলই কইরে আইসতেচে পিজিপি, যত বাইচে থাকপে ততদিন এই দলডাই কইরে যাবে। সে তার নীতিতি অটল। সরকার বদলালি তাতে তার কিচু যায় আসে না। এই পন্তিক কতিই এক মুরুব্বী কলে, কোনকের কোন এক আফজাল নিয়ে পইড়ে আছিস। আশপাশ তাকালি ইরাম ভুকসি মারা কত আফজাল পাবি তার লিকাজুকা নেই। মুরুব্বীর কতা শুইনে বুকোয় পড়লাম। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

X