মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঝড়ে গাছ পড়ে ....

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১১:২৫ এএম
আক্কেল চাচা

কুটি কালতে ময়মুরুব্বীগের মুকি শুইনে আসতিচি, ঝড়ে কলাগাছ ভাঙ্গে ফকিরির কিরামতি বাড়ে। সেইরাম একখান খবর চাউর হইলো কয়দিন ধইরে। ঝড়ের কবলে পইড়ে মাস দেড়েক আগে এট্টা গাছ মুখ ছাবড়ি দিয়ে মাটিতি পাটায় পড়িল। গাছের মালিক কাঠুরে ডাইকে তার ডালপালা ছাইটে দিল। গুড়াডা পুচাবে বিলে ফেলায় রাকিল। এরমদ্দি মাটিতি পইড়ে থাকা গুড়াত্তে ১৫ ফুট গাছের লগ হটাস থিয়ে হইয়ে দাড়ায় গিলো। কতায় কয় ঢাকের বাড়ির আগে চুপার বাড়ি দৌওড়োয়। সেইরাম এই খবর মুকি মুকি হতিই দেশের লোক স্যানে হাজির। গাছের গুড়ায় লাল কাপড় বান্দা সারা। মোমবাতি ও আগরবাতি জ্বালায়ে মানত করা শুরু। ইরামকি চারদিকে নিশান টাঙায়ে জায়গাডারে মাজারের মত কইরে ফেলিল। সব জাগায় গাবায় দিলো গাছের গুড়ায় মাজার উইটেচে। তেবে মানসির সেই পুলক গরম থাকতি থাকতিই তাতে ঠান্ডা পানি ঢাইলে দেচে পোশাসন। পুলিশ আর ফায়ার সার্ভিসির লোকজন আইসে গোড়া মাইরে কাইটে দেচে সে গাছ। ইউএনও সাহেব কইয়েচেন উগড়োয় যাওয়া গাছ, তার ওপর করাত দিয়ে গুড়া পুচানো। একন আপাতক থিয়ে হইয়ে আছে ঠিকই যে কোন সুমায় আবার হুবড়ি খাইয়ে পইড়ে যাতি পারে। তাতে জানমালের ক্ষেতি হওয়ার শংকা আছে তাই গাছের মালিকির সাতে কতা কইয়ে তার মত নিয়েই গাছটা কাইটে দিয়া হইলো। খাইনডা বাইদেচে ব্রাহ্মণবাড়ে জিলার আখাউড়া উপজিলার মুগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে। মুন্সীবাড়ির এট্টা পুকোর পাড়ে গাছটা ঝড়ে উগড়োয় গিলো। গাছের মালিক মাহবুব মুন্সী চাচা কইলেন, পড়া গাছ থিয়ে হওয়া কি দে কি ঠিক কতি পারবো না। ইডা ওপর আল্লাই ভালো জানেন। পেত্তেকদিন বহু মানুষ গাছডা দেকতি ঘন জাঙ্গাল দিচ্চিল। কেউ মানত কচ্চিল, কেউ গাছের শেকড় নিয়ে যাচ্চিল। তেবে পোশাসনের সাতে কতা কইয়ে গাছটা কাইটে দিয়া হইয়েচে। গাছটা বিক্কির কইরে যে টাকা হবে সিডা মসজিদ বা মাদরাসায় দিয়ে দেব। তেবে একনো কিছু লোক গাবায় বেড়াচ্চে, কুদরতী গাছ কাটার ফল ঝনাত খচাত না হলিও যারা কাইটেচে তারা সুমায় হলি পাবে। আল্লাহ জানে এর ফল হবে না ফুল হবে। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X