মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নন্দঘোষ পালি অপরাদ কোন বিষয় না

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:৪০ এএম
আক্কেল চাচা

আমাগের এক দাদা আছেন পন্ডিত গোচের। হ্যানো কোন জিনুস নেই যার হেজেমানে তার জানা নেই। শুদু তার কাচে যাইয়ে পাড়তি যট্টুক সুমায়। তিনি ঝনাৎ খচাৎ তার সুমাধান কইরে দিতি পারেন। একন যিরাম গুগল মামা। কি জানতি চাই লিকতি যট্টুক সুমায় খোজ কইরে আনতি তার তত সময় লাগে না।

যাগগে যা কওয়ার জন্যি পন্ডিত দাদার গল্প উসালাম। সিডা হচ্চে ময় মুরুব্বীগের মুকি হইয়ে ধইরে শুইনে আসতিচি, যত দোষ নন্দ ঘোষ। আর কারো দোষ হয় না, সব দোষ নন্দ ঘোেেষর কেন হয়, ফ্যারাডা কি! ইডা জানতি দাদার কাচে গিলাম।

তিনি যা কলেন, তার সারমম্ম হচ্চে মথুরার রাজা কংসের হাতেত্তে বাচানোর জন্যি শ্রীকৃষ্ণরে জম্মের পর পরই চাপনিতিতে বিন্দাবনের ঘোষপাড়ায় নন্দঘোষের বাড়িতি রাইকে আসেন তার বাপ বাসুদেব। তকনতেই ছোট্ট কৃষ্ণ নন্দ ঘোষ আর যশোদার কোলে কাকে বড় হতি থাকেন।

কুটি কালতেই তিনি ছিলেন সেইরাম ডানপিটে। লোকের বাড়িত্তে ননী চুরি কইরে খাওয়া, ঘাটে মাইয়েরা চ্যান কত্তি গেলি তাইগের পুশাক আশাক লুকোয় রাকাত্তে শুরু কইরে হ্যানো কোন দুষ্টোমি ছিল না যা তিনি কত্তেন না। যার সাতে ইরাম অনজ্বালা কত্তেন তারাই আইসে নন্দ ঘোষের কাচে নালিশ দিতো।

তিনি গভীর মন দিয়ে লোকের নালিশ শোনতেন। যারা নালিশ দিতি আইসতো তারা মনে কইত্তো আজ কৃষ্ণের এট্টা হেস্তনেস্ত কইরেই ছাড়বে। কিন্তুক নন্দঘোষ ছোট্ট কৃষ্ণরে হ্যাতো ভালবাসতেন যে ককনো কারো ক্ষেতি হলি গুনোগারি দেতেন তেবু কুটি ছাবালরে কিচু কতেন না।

এই সব ঘটনা দেইকে মুকি মুকি চাউর হইয়ে গেলো নন্দঘোষের আস্কারা পাইয়ে কৃষ্ণের হ্যাতো বাড় বাইড়েচে। তাই বিন্দবানবাসী কিচু হলি আর কৃষ্ণোর নামে কোন দোষ দিত না, কইতো সব যত দোষ সব নন্দ ঘোষের। সেইত্তে কোনটোয় কিচু হলি স¹লি কয়, যত দোষ নন্দ ঘোষ।

একনো সুমাজে নানান জন নানান কিচু কইত্তেচে। কিন্তুক যারা এই সব অপকম্ম কচ্চে সিডা কোন দোষের মনে কচ্চে না। কারন দায়ডা যদি কৌশলে আরাক জনের ঘাড়ে ফেলায় দিয়ে নন্দঘোষ বানায় দিয়া যায় তো তো সে কুল্লু খালাস। যার ঘাড়ে ফেলানো হইলো সব দোষ তার।

তাই একন অপরাদ করা কোন বিষয় না বিষয় হচ্চে নন্দঘোষ তলাশ কইরে বাইরো করা। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X