সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিষয়ডা এট্টু ভাইবে দ্যাকপেন 

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬, ১২:০৫ পিএম
আক্কেল চাচা

ঈদির সুমায় হরহামেশায় একসিডেনের খবর কানে আসে। বেশির ভাগই সাইকেল মোটরের কতা শুনি। আমাগের এলেকাসহ পিরায় জাগায় দেকি ঈদির দিন সাইকেল মোটর রাইকে বাড়ির বড়রা কাজে কম্মে থাকে তকন গুড়ুলেরা সুযোগ পালিই গাড়ির চাবি নিয়ে চক্কর মাত্তি বাইরোয় পড়ে। ককনো সদরে ককনো গোপনে। একা তো থাকে না তারা। দোস্ত বন্দু জুগাড় কইরে রাস্তার ওটে। দুই এক জনের হয়ত আগে এট্টু আদ্দেক চালানোর অভ্যেস থাকলিও থাকতি পারে আবার অনেকেই আনকুরা।

তারা হয়ত জানে কিরাম কইরে চালাতি হয় কিন্তু প্যাট্টিকাল কোন অভিজ্ঞতা নেই। গাড়িতি ইস্টাট মাইরেই যকন দেকে পিকাপ মাল্লিই গাড়ি দৌড়োচ্চে তক পিকাপ বাড়াতিই থাকে। কেউ কেউ আচে রাস্তায় উইটে ডানি বায় ইরাম কত্তি কত্তি যায় চালানোর ধরন দেকলিই জানের মদ্দি কাইপে ওটে। উটতি বয়েস ওইগের তো আর সুমকি কি হবে সেই ভাবনা নেই, পুলকেই সারা। রানিং গাড়িতি হটাস সুমকি কিচু পড়লি পাকা ডিরাইভার য্যানে হ্যারেজ খাইয়ে যায় স্যান আনকুরা ডিরাইভার হলি কি হয় কি দিনি বাপু! কড়া বেরেক মারা মানেই হুবড়ি খাইয়ে পড়া। পিরায় ইরাম দেকচি। তবু থামচেনা একসিডেন। এট্টু সচেতন না হলি এই একসিডেন ঠেকানোর কোন মন্তর আচে বিলে মনে হয় না। বাড়ির লোকজনের উচিত গাড়ির চাবি হাতে তুইলে দিয়ার আগে অন্তত টেরিং করানো।

ঈদি এট্টা একসিডেনের খবর শুইনে বুকোয় পড়লাম। এক ছ্যামড়া বাপের সাতে কাইজে কইরে কইরে সাইকেল মোটর কিনায় নিলো। বাপের মন নিত্য ছাবালের সাথে গ্যাজাগেজি কইরে মন খারাপ হইলো তাই ধার দিনা কইরে কিনে দিলো ছাবালের শখের বাইক। পেত্তম দিন চালাতি যাইয়ে রাস্তায় একসিডেন কইরে জাগায় খ্যায় হইয়ে গেচে। কিরামডা লাগে ! বাপ এই শোক কিরাম কইরে সামলাবে। একদিকি দিনার ভার আরাক দিকি ছাবালের লাশের ভার। শুদু যার গেচে সেই বাপই জানে এই ভার বওয়া কত কঠিন। ইরাম দিন যেন আর কারো জীবনে না আসে। মুক্কু সুক্কু জ্ঞানের বহর খাটো তেবু স¹লির কাচে অনুরোধ ছেলেপিলের হাতে সাইকেল মোটরের চাবি না মউতির চাবি দেচ্চেন, দিয়ার আগে বিষয়ডা এট্টু ভাইবে দ্যাকপেন।

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X