সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঠগদি ঠগদি জীবন খ্যায় !

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১২:০০ পিএম
আক্কেল চাচা

কুটিকালতে এট্টু মিস্টির দিকি ঝোক ছিলো। আহারে সেই আগের দিনির মিস্টির কতা মনে পড়লিই জিবেয় পানি আসে। তকন এট্টা খালি মনে হইতো আরাট্টা খায়। মিস্টির সেই স্বাদ একন দিন দিন ভাটির দিকি। সেই ময়রাও একন নেই আর খাটি দুধির ছানা বদলে একন সব সুজির দানা। কয়দিন আগে একজাগাত্তে আশা সুকি কয়ডা কালোজাম মিস্টি কিনিলাম। বাড়ি নিয়ে যাইয়ে খাতি যাইয়ে দেকি কালোজামের মদ্দি গুটা গুটা কি যেন ভরা। ইরাম কান্ড তো জম্মেও কোন দিন দেকিনি। পরদিন সেই দুকানে যাইয়ে মিস্টির কতা পাড়লাম। কলাম বাপুরে কিনতি আইলাম মিস্টি তার মদ্দি দানা পানা কি সব পুইরে দিচাও। আমার কতা শুইনে দুকানদার কলে, চাচা তুমারে তো মদ্দা মিস্টি দিচি, বুজদি পারো নি। আমি তো শুইনে থ’, মিস্টির মদ্দি আবার মেচি মদ্দা কনতে আইসলো। আমি তারে কলাম কি কতি চাস, এট্টু ঢক কইরে ক’দিনি। দুকানদার কলে, যে মিস্টির মদ্দি বিচি থাকে সিডা মদ্দা মিস্টি। আমি তারে আর ঘাটালাম না, কি কতি কি কবানে আবার কোন গুপ্ত কতা বাইরোয় পড়ে সেই ভয়তি। তেবে কাল এক বড় দুকানতে মিস্টি কিনে আবার হ্যারেজ খাইয়ে গিলাম। মিস্টির দুকানের বাহারি ঠুঙা দেইকে বুকোয় পড়লাম। এক কেজি মিস্টি নেলে তিনশ আশি টাকা। তাও নাই কুড়ি টাকা কেজিতে কম নেচে। বাড়ি নিয়ে যাইয়ে মিস্টি খাতি যাইয়ে কিরাম এট্টা সন্দো মনে হইলো। মনে হচ্চে ওজনে এট্টু কম কম। মনের মদ্দি খটকা লাইগলো। বাড়ির পাশে মুদি দুকানে নিয়ে গিলাম, তারা ডিজিটাল পাল্লায় মাইপে দেলে। কাটায় কাটায় এক কেজি। আমার মনের সন্দো বুজদি পাইরে মুদি দুকানদার ভাইপো কলে, চাচা তুমি যিডা আন্দাজ করিচো সিডা সটিক। আমি কলাম চোকির সুমকিতো মাপলি এক কেজিই হলো! ভাইপো কলে বাড়ি যাইয়ে মিস্টি গামলা বাটিতি নাাময়ে খালি ঠুঙাডা নিয়ে আইসো, সব হেজেমানে কইরে দিচ্চি। মিস্টি রাইকে খালি ঠুঙা জুড়া পলিথিনসহ মাইপে পালাম পিরায় দুইশ’ গিরাম। পরে ক্যালকুলেটার টিপে দেকলাম ৩৮০ টাকা কেজি হলি গিরাম পড়ে ৩৮ পয়সা। সেই হিসেবে ২০০ গিরামের দাম হচ্চে ৭৬ টাকা। এক কেজি মিস্টি কিনতি যাইয়ে যদি ৭৬ টাকা দিয়ে ঠুঙা কিনতি হয় তালি যাবডা কনে কওদিনি বাপু ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X