সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দূর হোক ঘরমুকো ফিরা মানসির কষ্ট

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১১:২০ এএম
আক্কেল চাচা

ঈদ আসলিই মানসির পরান আইঢাই করে পরিবারের সাতে কাটানোর জন্যি। বিশেষ যারা চাকরি, ব্যবসা বা অইন্য কারনে পরিবারেত্তে দূরি থাকেন। আমি মুক্কু সুক্কু মানুস জ্ঞানের বহর খাটো বিলে এট্টা জিনুস বুজ পাইনে। ঈদ আসার আগেই আগাম পোস্তুতি থাকে ব্যবসায়ীগের, মলম পাটির, টিকিট কালোবাজারিসহ যে যার ধান্দায় থাকে তারা কিন্তুক। কিন্তুক ফি বচর বদলায়না ঘরমুখো ফিরা মানসির কষ্ট। স¹লির আগাম পোস্তুতি থাকে, থাকে না শুদু যারা রান্তাঘাটে মানসির কস্ট দূর করার দায়িত্বে থাকা তারা। মুকি সিবার কতা কলিও, অন্তরে থাকে তলশুড়া ব্যবসা। মওকা পাইয়ে মানুসরে পুচানোর সব আনজাম থাকে ঘর ফিরা মানসির জন্যি। পড়ুটে গাড়িও যাত্তিরি টানতি রাস্তায় উলানো হয়। পেত্তেকবার নানান আঙাচয়ালা কতা বাত্তার শুনা যায়, হ্যান করেগা ত্যান করেগা কিন্তুক যা জবর যা তা জবর তা। ঈদ আসার সাতে সাতে আইেেগায় আসে পথে পথে যানজট। চড়া দামেও টিকিট না পাওয়া। গলাবাজি কইরে টিকিট বেইচে সুমায়’র গাড়ি সুমায় মতো না আসা। সিট দেব কইয়ে টিকিট কাটায়ে রড ধরায়ে দাড়ান করানো, যে পন্তিক যাওয়ার কতা আদ্দেক পথ আইসে উলায় দিয়ে ফেত্তে টিপ আনতি চইলে যাওয়া, ইডা সিডা আরো কত কি। আর পতে পতে তো হাজারো ধান্দা পইড়েই থাইকলো। সুমায় মতো গাড়ি না আসায় বহুত লোকের বাড়ি পৌছোতি পৌছোতি ঈদির জামাত শেষ। পতেঘাটে ইরাম নানান হ্যারেজ খালিও মানসির শেষ ঠিাকানা গিরামের বাড়ি। সিডা বাসে টিরাকে টেরেনের ছাদে পানির ডিরাম আর সাইকেল মোটরে হোক। হাজার কষ্টেও বাড়ি পন্তিক আসতি পাল্লিও জানের এট্টা বুঝ থাকে। তেবে যদি সড়কে তাজা পরান ঝইরে যায়, সে দুক্কু থুয়ার জাগা থাকে না। পেত্তেকবার ঈদ আসলি ইরাম মন খারাপের খবর শুনি। ঈদির আনন্দ মাটি হইয়ে যায় ইরাম সুংবাদ কানে আসলি। ঈদ যায় ঈদ আসে কিন্তুক যে মার কোল খালি হয় তার কোল দুইনের কোন কিছুতি আর কোনদিন তা ভরে না। যাইগের স্বজন হারায় শুদু তারাই জানে এর যন্তরনা কি। সুমকি ঈদ। বরাবরের মতো বাড়ি ফিরার পোস্তুতি। ইবারের ঘরফিরাডা যেন অইন্যবারের মতো না হয় সেই দুয়া করি। অন্তত এই ঈদডা হোক পতে পতে দূর্ঘটনার বিষাদ ছাড়া। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X