সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফেসবুকির বন্ধু কি আসলেই বন্ধু ?

প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:১৫ এএম
আক্কেল চাচা

রাত্তিরি এক বাড়িতি ডাকাত পইড়েচে। বাড়ির লোকজন খাইয়ে দাইয়ে মচ্চিমুলামে ঘোম পড়িল। হটাস কয়জন বাড়ির গেটের তালা ভাইঙ্গে ঘরের মদ্দি হুড়মুড় কইরে ঢুইকে পইড়েচে। একাকজন একাক খোপে ঢুইকে তলাশ কইরে নিয়ার মত সিরাম কিচ্চু না পাইয়ে বাড়ির মালিক বিটাডা আর তার বউরে ঘোমেত্তে ডাইকে তুলেছে। দুইজনই ধচমচায়ে উইটে রাগারাগি করবে কি ঘরের মদ্দি অস্তর হাতে আনকা লোক দেইকে দুইজনেই আকাটা মাইরে গেচে। তাইগের থ’ মাইরে থাকতি দেইকে ডাকাত দলের সদ্দারপানা যিনি আইগোয় যাইয়ে কচ্চে মাড়ি আইটে থাইকে কোন লাভ নেই। টাকা কড়ি গনাগাটি য্যানে যিডা আচে আগে বুজ কইরে দেও, সলে সলে কাইটে পড়ি। এই কতা শুইনে বিটাডা চ্যাওচ্যাও কইরে কচ্চে আমরা গরীবগুরো মানুস সিরাম কিচু নেই । এই কতা শুইনে ডাকাত দলের মদ্দিতে একজন কচ্চে ক্যান, কাল তুমার বউ’র জম্মদিন গ্যালো। ডায়মন ওয়ালতে যে হিরের আংটি বউরে কিনে হাতে পরায় দিলে সিডা কনে। আরাকজন পাশতে কচ্চে, তুমার সুমুন্দি বিদেশতে ঘর দরজা করার জন্যি যে টাকা দেচে সেই মুতলা কনে, জলদি বাইরো করো। আরাকজন কলে, বড় যে দামড়া পুশতে সিডা পশশু হাটে নিয়ে মুটা দামে বেইচে আইনলে সেই টাকা জলদি দেও। ইরাম এট্টার পর ভেদের খবর টকাটক ডাকাতরা কইয়েই যাচ্চে। কবে ককন কনে কি কইরেচে না কইরেচে সব তারা গড়গড় কইরে কচ্চে দেইকে বিটাডা কাকুমাকু কইরে কচ্চে, ম্যা’ভাই মাল জিনুস লুট কইরে নিয়ে যাও সিডা নিয়ে তুমাগের কিচু কবো না। শুধু জুড়া পায় দুকোন ধরি, এইডে অন্তত কও আমাগের হাড়িনাড়ির খবর তুমাগের দেলে কিডা? এই কতা শুইনে ডাকাতগের সদ্দার নিকচোয় কলে, একন কোন খবর চাপা থাকে না। আমরা তুমাগের ফেসবুক ফেরেন। ককন কি হচ্চে তা ফেসবুকিত্তেই জানতি পারি। ছেলেপিলে ভিড়োয় দিচি তারা ফেসবুকি রিকেশ পাঠায়ে ফেসবুক বন্ধু হয় তারপর বাড়ি বইসে সব খবর পায়। দিনি খবর জুগাড় করি, রাত্তিরি বুজবুজ কত্তি আসি। এই কতা শুইনে বিটাবিটি দুজনেই কুক ছাইড়ে কাইন্দে উইটেচে। শুনতি পালাম ফেসবুকি শুনি একাকজনের পাচ হাজার কইরে বন্ধু বানাতি পারে। ফেসবুকির বন্ধু কি আসলেই বন্ধু ? আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X