সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাইকেল মোটর চুরি কইরে রাইকে গেল বাইসাইকেল !

প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:৩৩ এএম
আক্কেল চাচা

মসজিদি নামাজ পড়তি যাইয়ে হরহামেশায় জুতো স্যান্ডেল খুয়া যাওয়া নতুন কিছু না। কয়দিন আগেও সংসদ সচিবালয়ের মসজিদি নামাজ পড়তি যাইয়ে মাদারীপুর -১ আসনের এমপি পীরজাদা জানজালা চাচার জুতা জুড়াও খুয়া গেচে। তেবে সব সুমায় যে মসজিদির সুমকিত্তে জুতো খড়ম চুরি হয় বিষয়ডা সিরামও না। অনেক সুমায় ভুলবশত জুতো অদলবদল হইয়ে যায়। কেউ হয়তো বেখিয়ালে একজনেরতা পইরে চইলে যান। যাওয়ার সুমায় নিজির জুড়াডা ফেলায় রাইকে যান। ইরামও ঘটনা আচে হয়ত পরের জামাতে আইসে সিডা আবার মিলমিশ হইয়ে যায়। তেবে হালি কইরে ইরাম এট্টা খাইন বাদায়েচে সিডা শুইনে আকাটা মাইরে গিলাম। মসজিদির সুমকিত্তে চোর সাইকেল মোটর চুরি কইরে নিয়ে গেচে। যাওয়ার সুমায় এট্টা বাইসাইকেল রাইকে গেচে। কিডা জানে বাই সাইকেলডা চোরের নিজির না সিডাও আবার কোনটোত্তে ঝাড়া মাল। খাইনডা বাইদেচে নীলফামারী জিলার সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদির সুমকিত্তে। চুরি যাওয়া সাইকেল মোটরডা মসজিদির ইমাম সাহেবের। এ বিষয়ে ইমাম আবদুর রাজ্জাক চাচা জানায়েচেন পেত্তেকদিনির মতো সেদিনও ব্যানবেলায় ফজরের নামাজ পড়াতি তিনি সাইকেল মোটর চালায়ে মসজিদি আসিলেন। নামাজ শেষ কইরে বাইরি আইসে দেকেন য্যানে তিনি বরাবর সাইকেল মোটরডা রাকেন স্যানে তা নেই। সেই জাগায় স্ট্যান মাইরে রাকা আচে এট্টা পুরোন বাইসাইকেল। ১২৫ সিসির সাইকেল মোটর হারায়ে ইমাম সাহেব বুকোয় পইড়েচেন। এ ঘটনায় তিনি থানায় যাইয়ে লিকে অভিযোগ জমা দেচেন। অভিযোগ পাওয়ার পর মসজিদির সুমকি ও আশপাশের সিসি ক্যামেরা ফটক জুগাড় কইরে চুলছিড়া বিশ্লেষন কইরেচেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম চাচা। তিনি কইয়েচেন ক্যামেরার ফটক ঘুইটে সন্দোভাজন একজনরে পাওয়া গেচে। একন তারে শিনাক্ত কইরে কট করার পোস্তুতি চলচে। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু ! ময়মুরুব্বীগের মুকি শুনিচি চুরা না শোনের ধম্মের কাহিনী। সিডা একদম হাতে নগদ পোমান দিয়ে দেলে চোর। মসজিদি আইসে যদি চুরি কত্তি পারে তালি অইন্য জাগায় কি না উরা কত্তি পারে ! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X