সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বউ মানেই বিশ্ববিদ্যালয়!

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:৫১ এএম
আক্কেল চাচা

বাংলাদেশ ওপেন ইনভারসিটি শট কল্লি হয় বিওইউ,ইডারে নাই আরো শট কল্লি হয় বউ। এই নিয়ে কাল তেমাতায় এক পন্ডিতির পাঠশালা বইলো। একজন কলে ওপেন ইনভারসিটির চাইতেও বড় ইনভারসিটি হচ্চে বউ। হ্যানো কোন জ্ঞান নেই যা পাবা না। একজন কলে এট্টা নমুনা দেও তাতে আমাগের বুজদি যুইত হয়। তাই শুইনে যে জ্ঞান বিলি কচ্চিল সে নিকচোয় কলে, কয়ডার কতা কবো। যিডা মন চায় সিডাই কও। তালি শোন, কইয়ে গল্প দেলে উসায়ে। এক লোকের বউ বারন দেচে লুঙ্গি পইরে বাইরি যাবা না আর ব্যাংকে তো যাবাই না। গরম এট্টা চাড়া দেচে। বাড়ির পাশে ব্যাংক। লোকটার কয়ডা টাকা তুলাও জরুলী। তাই বউ’র বারন না শুইনেই লুঙ্গি পইরেই গেচে ব্যাংকে টাকা উটোতি। কপালের ফ্যার আর কারে কয়। ঐ সুমায়ই ব্যাংকে ডাকাত পইড়েচে। বাউড়োন ধুড়োন উড়ো ফায়ের কইরে যেম্মি পাইরেচে টাকা লুট করা শুরু কইরে দেচ্চে। একজন ভুকসি মাইরে থাকার মদ্দি থানায় মুবাল কইরেচে। এট্টু পরে কু কু কত্তি কত্তি পুলিশির গাড়ির আইসতেচে আওয়াজ পাইয়ে ডাকাতরা চম্পট। সিনেমার মত ডাকাত চাইলে যাওয়ার পর হুড়মুড় কইরে পুলিশ আইসে কচ্চে হ্যানস আপ, যে য্যানে আছেন নড়বেন না। পুলিশ পজিশন নিতি নিতি হটাস ফলো কইরেচে সুফার পেছনে কিডা যেন ডাবি মাইরে আছে। আর যাবা কনে, পুলিশির লিডার অস্তর তাক কইরে কলে, ভালোয় ভালোয় বাইরো আসো না হলি কিন্তুক গুলি কইরে দেবো। এই কতা শুইনে সুফার পেছনতে এক লোক চ্যাও চ্যাও কইরে কলে, স্যার গুলি করবেন না। আমি ডাকাত না, আমি ব্যাংকের গিরাহক। আইলাম কয়ডা টাকা তুলতি। পুলিশ গ্যাঙায় কচ্চে, গিরাহক হলি পেছনে ভুকসি মারার কি আছে। লোকটা কলে স্যার বাইরোতি পারবো না পবলেম আচে। লুঙ্গি পইরে আইলাম টাকা তুলতি। ডাকাতরা যাওয়ার সুমায় আমার লুঙ্গি টান মাইরে খুলে তাতে লুটির টাকা নিয়ে চইলে গেচে। ব্যাংক ম্যানেজার সুফার ওপরতে ভুলুক মাইরে কলে, সত্যি কতা কচ্চে স্যার। উনি আমার গিরাহক। কি সব্বোরাশ টাকা গেলি টাকা পাওয়া যাবে কিন্তুক ইজ্জেত গেলি ! তাই শুইনে বিটাডা কলে, বউ’র কতা না শুইনে ইজ্জেতই বেহাত হওয়ার জুগাড় ! গল্প শুইনে পুইতে গেলাম। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X