সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হামে শিশু মচ্চে, কোন উইচাই নেই, ফ্যারাডা কি !

প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:৫০ এএম
আক্কেল চাচা

আমাগের দেশে পানেত্তে চুন খসলিই দেকি ফেসবুকিত্তে শুরু কইরে তামান জাগায় হৈ জকার শুরু হইয়ে যায়। কুচো বিষয় ভাইরাল হলি সিডা নিয়েও সংসদে পন্তিক আলোচুনা হয়। কিন্তুক খুবই দুক্কির সাতে দেকতি পালাম দিনির পর দিন হামে এত গুড়ুলে ছেলেপিলে মইরে যাচ্চে তাই নিয়ে সিরাম কোন উইচাই নেই! ফ্যারাডা কি ! এট্টা দুডো না, কাল পন্তিক খোদ সরকারের হিসেবেই হামে মইরে গেচে ৪০৯ শিশু। যে মা বাপের কোল খালি হইয়েচে শুদু তারাই কতি পারবে এর কষ্টডা কি। বুড়ো হাড়া লোক মইরে গেলি তাই জানের বুজ দিয়া যায় না। স্যানে ইরাম কচি কচি সুনা মুক যদি অকালে মইরে যায় কিরামডা লাগে কও দিনি বাপু ! বিশেষজ্ঞরা কচ্চেন এই জ্বালা জুড়োতি আরো দেড় দুইমাস লাইগে যাবে। তাতে মৃত্যুর সংখ্যা কনে যায় যে ঠ্যাকপে সিডা ওপরয়ালাই কতি পারেন। স্বাস্ত্য অদিদপ্তরের দিয়া চুতা মুতাবেক, নিচ্চিত হামে এ পন্তিক মইরে গেচে ৬৫ শিশু। আর হামের উপস¹ নিয়ে মইরে গেচে ৩৪৪ জন। এ পন্তিক হাম আর হামের উপস¹ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বাইড়ে দাড়ায়েচে ৪০৯ জনে। গ্যালো ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১১ শিশুর। মৃত্যু হওয়া ১১ শিশুর মধ্যে ৪ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং বাকি ৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। চলতি বছরের ১৫ মার্চেত্তে হামের উপস¹ দেকা দেচে ৪৯ হাজার ১৫৯ জন শিশুর। এ সময় হামের উপস¹ নিয়ে হাসপাতালে ভত্তি হইয়েচে ৩৪ হাজার ৯০৯ শিশু। তেবে এর মদ্দি সুুস্ত হইয়ে হাসপাতালতে বাড়ি ফিরে গেচে ৩০ হাজার ৮৬২ শিশু। এর মদ্দি গত ১৫ মার্চেত্তে নিচ্চিক হাম রুগির সংখ্যা ৬ হাজার ৮১৯ জন। বিয়ের ১১ বছর পর ফারজানা খালা পেত্তম ছাবালের মুক দেকিলেন। হাউস কইরে ছাবালের নাম রাখিলেন ফাইয়াজ হাসান তাজিম। ফেসবুকি নিজির নাম বদলায় রাখিলেন তাজিমির আম্মু। ছ্যামড়াডা মাত্তর ৮ মাস ১৮ দিন বয়সে হামে মইরে গেচে গ্যালো ২২ এপ্রিল। এই দুক্কু ছাবালডার মা বাপ কনে থোবে ! যার যায় শুদু সেই বোঝে হারানোর কি জ্বালা। যাইগের গাফিলতির জন্যি ইরাম ফুলির মত নিষ্পাপ বাইচ্চা অকালে মইরে যাচ্চে আল্লা যেন তাইগের বিচার করে। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X