সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চকচক কল্লিই আসল না

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:২৮ এএম
আক্কেল চাচা

কুরবানীর হাট বসলি কার কোন পোস্তুতি থাকে কতি পারা না গেলিও জাল নোটের কায় কারবার যারা করে তাইগের ঠিকই পোস্তুতি থাকে। তারা নিরিক কইরে মাটে ওলে। ঠিকই তারা তাইগের কাজ চাপনিতি সাইরে বাইরোয় যাওয়ার ধান্দায় থাকে। স¹লি আশা কইরে থাকে যদি পোশাসন কড়া হয় তালি হয়তো ইডা থমথমা খাতি পারে। তেবে শুদু পোশাসনের আশায় তাগায় না থাইকে যদি এট্টু চায় চালাক হওয়া যায় তালি জাল নোট হাতে নগদ শিনাক্ত করা সম্ভব। ১০০, ৫০০ আর ১০০০ টাকার নোট বেশি জাল হয়। টাকায় থাকা নিরাপত্তা সুতো, রং বদল কালি, খসখসে ছাপা, জল ছাপ এইগুলোর দিকি এট্টু নজর দিলি জাল নোট ঝনাত খচাত ধরা যায়। সব ধরনের নোটের সুমকি ও পেছন দুদিকির ডিজাইন, মাঝখানের লিকা, নোটের মূল্যমান ও ৭টা সুমান্তরাল সরল রেখা উচো নিচে কইরে ছাপানো থাকে। ফলে হাত দিলি এট্টু খসখসে মনে হয়। নোটের ডান দিকি ১০০ টাকার নোটে তিনডে, ৫০০ টাকায় চারডে আর এক হাজার টাকায় পাচটা ছোট গোল ছাপ আছে যা হাত দিলি উচু নিচে লাগে। এই সব জালনোটে করা করা সম্ভব না। জাল নোটের জলছাপ অস্পষ্ট ও কুমা মানের হয়। আসল নোটে বাঘের কাল্লা আর বাংলাদেশ ব্যাংকের মনোগিরাম পস্ট জলছাপ থাকে। যা ভালো করে খিয়াল কল্লি আলোর উল্টো দিকিও দেকা যায়। সব নোটেই বাংলাদেশ ব্যাংকের লোগো লাগানো নিরাপত্তা সুতো থাকে। নোটের মূল্যমান ও বাংলাদেশ ব্যাংকের লোগো নিরাপত্তা সুতার চারডে জাগায় ছাপা থাকে। এ নিরাপত্তা সুতো অনেক জাব্দা থাকে যা নোটের কাগজের সাতে ইরাম কইরে সাটানো থাকে যা নখ দিয়ে খুইচে বা মুচড়ায়ে কোনোভাবেই উটোনো সম্ভব না। নকল নোটে ইরাম কইরে সুতো সেট কত্তি পারেনা। নোটের উপরের ডানদিতির কুনায় ইংরেজিতি সংখ্যায় লিকা নোটের মূল্যমান রং বদলানো কালিতি ছাপা হয়। নোট নড়াচড়া কল্লি লিকাডা সোনালি রঙেত্তে সবুজ রঙ দেকায়। একইভাবে ৫০০ লিকা লালচেত্তে সবুজ বরন দেকায়। অন্যদিকি জাল নোটের রং চকচক কল্লিও তা বদলায় না। তাই নোট লেনদেনের সুমায় নিজ গরজে এট্টু চোক কান খুলা রাকলি এই খাইন বাদার হাতেত্তে বাচা সুম্ভব। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X