সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কারেন একন হুমোপতি টিটমেনে চলচে !

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম
আক্কেল চাচা

কারেন কয়দিন ধইরে কুককুড়ি খেলতেচে। গরম যিরাম চাগায় পড়চে সিরাম গরমের সাতে পাল্লা দিয়ে বাড়চে কারেনের কুককুড়ি খেলা। ময়মুরুব্বীগের মুকি শুনা, যদি কোন কিচু দুই এক দিনির জন্যি হয় সিডা হটাস হওয়া কোন বিচ্ছিন্ন ঘটনা কিন্তুক নিত্য যকন হতিই থাকপে সিডা ব্যারাম। কারেন পাইজে যাওয়া একন ব্যারাম হইয়ে দাড়ায়েচে। এই ব্যারামের কতা উসাতিই এক ম্যা’ভাই কলে কারেন তো একন হুমোপতি টিটমেনে চলচে। আমি পেত্তমে মনে করিলাম ম্যা’ভাই ব্যারামে পড়লি হুমোপতি খায় তাই মনে হয় সিডার কতা কচ্চে। পরে হেজেমানে কইরে দিলি তার মানে যা দাড়ালে তাতে আকাটা মাইরে গেলাম। ম্যা’ভাইর কতার সারমম্ম হচ্চে হুমোপতি চিকিসসে নিতি গেলি যিরাম ডাক্তার সাহেবরা কইয়ে দেন পেত্তেক দিন দুই তিন ঘন্টা পর পর দুই তিন ফুটা খাবা কারেন নাই একন সিরাম। দুই তিন ঘন্টা পরপর যাচ্চে আবার দুই তিন ফুটা কইরে থাকচে আবার চইলে যাচ্চে। দিনির বেলায় যিরাম সিরাম সন্দে আর রাত্তিরির সাতেই কারেনের শত্তুতাই বেশি। শুনিচি ব্যারাম হলি নাই রাত্তিরি চাগায় ওটে কারেনও দিনির চাইতি রাত্তিরি বেশি দুরাচ্চে। একবার গেলি আর ফিরার নাম হন্দ থাকে না। একজন কলে আবহাওয়া অপিসির চাইতে নাই কারেন অপিস একন বেশি সজাগ। বাতাস উটার আগেই কারেন পাইজে যাবেই। কালকেত্তে শুরু হইয়েচে ম্যাট্টিক আর সমমানের পরীক্কে। ছেলেপিলের জীবনের ইরাম এট্টা দরকারি সুমায়তিও কারেনের এই ছল্লিবল্লি দেকলি জানের মদ্দি কাইন্দে দেচ্চে। এক গরমে গা ঘাইমে সুতায় যাচ্চে আবার কম আলোয় পড়ালিকা কত্তি যাইয়ে যাচ্চে সব হ্যারেজ খাইয়ে। পড়ুয়া ছেলেপিলের পাশাপাশি গুড়ুলে আর বুড়োহাড়া যারা আছেন তাইগের রাত্তিরি ঘোম না পড়তি পাল্লি কি দশা হচ্চে কওদিনি বাপু ! তলাশ কইরে জানতি পালাম যে কারেন দরকার তাতে অপিস পাচ্চে কম। জুগান কম হওয়ায় দিতি যাইয়ে হিমশিম খাচ্চে কত্তিরপক্ক। কিন্তুক সিডা যদি এট্টু বিচার বিবেচনা কইরে পাজাপাজি করে তাতে অন্তত ছেলেপিলের পড়ালিকার ক্ষেতিডা হইতো না। আমি মুক্কু সুক্কু মানুস জ্ঞানের বহর খাটো তাই বিষয়ডা নিয়ে কত্তিরপক্কের চোকির সুমকি তুললাম। আশা কচ্চি বিষয়ডা তিনারা বিবেচনা করবেন। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X