সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কিডা সুকি বুজায় দুস্কর !

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
আক্কেল চাচা

দুইনেডা দিন দিন আজব জাগা হইয়ে যাচ্চে। হটাস মুক দেকলি বুজার জো নেই মনে কি। দূরিত্বে মন হয় কাশবন বিশাল ঘন, কাচে গিলি বিয়াকুপ হওযার জুগাড়। সিরাম একন কিডা যে সুকি আর কিডা যে দুকি সিডা বুজা আরাক দুস্কর। এট্টু হেজেমানে কইরে দিলি বুইজদি যুইত হবেনে। পাশাপাশি বাড়ি। এক বাড়ির বিটার তার বউ’র সাতে নিত্য কুকড়ো ছিড়াছিড়ি। পানেত্তে চুন খসার আগেই ছুতো নিয়েই বাইদে যায় হাইরে হায়। বিটাডা পিরায় নিয়েত করে আইজ বাড়িত্তে দূর হইয়ে কোনটোয় চইলে যাবো। যাতি পারেনা শুদু ছাবাল মাইয়ের মুকির দিকি তাগায়ে। এই বিটার বাড়ি যকন নিত্য কাইজে তকন পাশের বাড়িত্তে নিকচোনোর আওয়াজ ভাইসে আসে। ককনো পাশের বাড়ির বিটাডা নিকচোয়, ককনো বিটিডা। তাইগের নিকচোনোর শব্দে এই বিটার গায় ঠুলার উটার কায়দা। কি ইরাম রহস্য যে তাইগের মদ্দি হ্যাতো সুক, হ্যাতো নিকচো নিকচি। তিস্টোতি না পাইরে একদিন চুন্নি বিলেইর মতো পাশের বাড়ি গেচে এই বিটাডা। যাইয়ে ঐ বাড়ির বিটাডার সাতে দেকা হতিই হালুসালু কইরে পইড়েচে। কচ্চে ম্যা’ভাই আপনাগের মদ্দি হ্যাতো মিল মহব্বত মধুর সম্পক্ক কি কইরে দিনির পর দিন টিকে আচে আমারে এট্টু কনদিনি। আমিতো আর বউর সাতে পাইরে দিচ্চিনে। এই কতা শুইনে সেই বিটা গা ঝাড়া দিয়ে কচ্চে আমার বউর সাতে আমার মধুর সম্পক্ক আপনারে কিডা কইয়েচে! এই বিটা কচ্চে কিডা কবে! হররোজ নিকচোনোর শব্দ শুনি তাই আসলাম ভেদের খবর জানতি। বিটাডা দুক্কু কইরে কলে ভাইরে শব্দ শুইনে কি বুজা যায় কিরাম সুকি আচি। আপনার বউতো তাও আপনার সাতে মুক চুপাটি কইরে ক্ষ্যান্ত হয়। আর আমার বউ হাতের কাচে ঝাটা বাড়ুন খুন্তি থাল বাসন যা পাই তাই আমার গায় চাইলে মারে। এ কতা শুইনে ঐ বিটা কলে, তালি নিকচো নিকচির হেতু ডা কি ? এই বিটা টানা এট্টা হাই ছাইড়ে কলে। হেতু আবার কি যকন বউ কিচু চাইলে মারে সিডা আমার গায় না লাগলি নিরিক মিস হইয়েচে সেই পুলকে আমি নিকচোয় আর যদি দড়াম কইরে আইসে আমার গায় লাগাতি পারে তালি আল্লাদে আটখান হইয়ে আমার বউ নিকচোয়। একন ম্যা’ভাই তুমিই কও, কিডা বেশি সুকি? তুমি না আমি? এই কতা শুইনে হেতু জানতি আসা বিটাডারতো পাটায় পড়ার জুগাড়। অবস্তডাকি ! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X