সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অসুকি না পড়লি ডাব খাওয়া যাচ্চে না !

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম
আক্কেল চাচা

এট্টা সুমায় ছিল গিরামের কোন কুটুম সাক্কেতআসলি সাতে সাতে গাছে লোক উটোয় দিয়া হইতো খাইন সমেত ডাব পাড়ার জন্যি। এক গেলেস ডাবের পানি দিয়ে কুটুম বরন করা হইতো। আর নারকোল কুরা, গুড় দিয়ে চিড়ে মুড়ি খাওয়া সিডা পরের ধাপ ছিল। কিন্তুক সেই রিয়াজ আর নেই কলিই চলে। হালি কইরে ডাব খাওয়া একন বিলাসিতা। নিদেন পক্কে অসুখ বিসুখ ছাড়া মানুস ডাব খাওয়ার কতা ভাবদিও পারে না। পারবে কি কইরে? এট্টা গুড়ুলে ডাবের দাম ও শ’টাকা। আর এট্টু নুরানী চিহারা হলি দেড়শ। আর গড় ডাবের দাম একশ কুড়ি পচিশ। তালি কও দিনি বাপু মানুস কি কইরে হাউস কইরে ডাব খাবে। শুনিচি একন ডাবের পানি চিকিসসে ছাড়া খুব এট্টা মানুস খাতি পাচ্চে না। মানসির শরীলি নাই ইলেকটিসিটি নামের এট্টা জিনুস আছে। সিডার ঘাটতি পাল্লি শরীলি নানান ঝুনঝাট দেখা দেয়। তকন এই সমিস্যা কাটাতি এক ধরনের সিলাইন পুশ কত্তি হয়। সেই সিলাইনও দামি। আর মাজেমদ্দি রুগির অবস্তা এট্টু খারাপ হলি ফার্মেসীতি ওই সিলাইন কুককুড়ি খেলে। মুটা দাম ছাড়া তকন তলাশ কইরে পাওয়া যায় না। সেই সব মানসির তকন এট্টায় ওষুদ সিডা হচ্চে ডাবের পানি। তাই সেইসেই পানিও ভিলকাজ ধইরেচে। ডাবের পানি একন বিক্কির হচ্চে ওষুদির মতই দামে। তামান জাগায় মানসির মুকি শুনি মুবাল নেটওয়ারের জন্যি নাই গােেছর ডাব নারকেল সেইরাম আগের মতো হচ্চে না।এই উসলোতে দাম চড়া। আবার কয়দিন আগে এক মুরুব্বীর মুকি শুনলাম ডাব নারকেল ফলন নির্ভর করে গাছের গুড়ার পানির ওপর। একন দিনকে দিন পানির লিয়ার শট হইয়ে যাচ্চে। যে কারনে নারকেল গাছের গুড়ায় আগের মতো পানি নেই বিলে ফলন কুইমে গেচে। কুমা কলিও কম হবে। এক সময় এমন কোন বাড়ি ছিল না যে বাড়ি হাতড়ালি নারকেল পাওয়া যাইতো না। আর একন বাটি চালোক দিলিও, খালি বাটি ফেরট আসচে নারকেল তলাশ কইরে পাচ্চে না। এর শেষ যে কনে যাইয়ে থামবে ওপরয়ালায় কতি পারেন। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X