সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গোস্তে পানি, না পানিতি গোস্ত !

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম
আক্কেল চাচা

কুটিকালে দেকতাম একসের গোস্ত কিনলি হালুসালু কইরে খাওয়া যাইতো। আর একন একসের গোস্ত কিনলি রান্দার পর যা হয় তা দিয়ে দুই তিনজনের এক সাজ হবে কিনা সন্দো। আমার এক ভাবীর সাতে এই নিয়ে ম্যা’ভাইর কালকে বাইদেয়েচে হাইরে হাই। ম্যা’ভাইর যেই কইয়েচে রান্দার সুমায় ঝাল নুন চেক করার নাম কইরে আইলে বওয়াও, তাই খাতি গেলি হাড়িতি গোস্ত শট। এই কতা কওয়ার সাতে সাতে ভাবীও ভিমরুলির মতো তারে চাগাবাগা কইরে ধইরেচে। পরে এই নিয়ে বড় ক্যাওয়াজ হতি পাইত্তো যদি চাচা আইসে বান্দাল না দিতো। চাচা ম্যা’ভাইরে ডাইকে কলে শোন, তুই যে অকারনে বৌমারে দুষারোপ কত্তিচিস, দিন দুইনের কোন খবরাখবর রাখিস? ম্যা’ভাই কলে তুমি কোল টানা শালিস কইরেনা কলাম। মুরুব্বী কলে, শোন আগে গরু ছাগলের খড় ভুষি পাতা পুতি খাইতো তাতে গোস্ত এট্টু কম হলিও যা হইতো তা টনটাইট। আর একন ফিডমিড খাওয়ায়ে ভইদো বানাচ্চে। গোস্ত বেশি হচ্চে কিন্তুক তাতে পানি সার। যকনই চুলোর পরে গোস্ত চড়ানো হয় তকনই মচ্চিমুলামে পানি বাইরোনো শুরু হয়। শুনতি পালাম অনেকেই আবার জবোই দিয়ে গোস্ত পানির ডিরামে চুবোয় নিয়াসে। আর যারা এট্টু স্যায়না তারা গোস্তোর মদ্দি সিরিঞ্জ দিয়ে পানি পুশ করে। মুরুব্বীর কতা শুইনে ম্যা’ভাই আর আমার তো পুইতো যাওয়ার দশা। কোনদিন তো ইরাম কইরে তাগায় দেকা হয়নি। খতে হাতে নিয়ে শুদু সদায়পাতিই কইরে আনি। তলাশ করা হইয়ে ওটে না। মুরুব্বী দুক্কু কইরে কলে, আগে মা চাচীরা মসলাপাতি দিয়ে গোস্ত নুনাশ কইত্তো। বাটি নিয়ে কত বইসে থাকিচি নুনাশ গোস্ত খাওয়ার জন্যি। পরে নুনাশ গোস্তে উপরি পানি দিয়ে ঝোল বানাতো। আর একন গোস্ত চুলোয় দিলি যে পানি বাইরোয় সিডা কুমাতিই জীবন খ্যায়। মুরুব্বী আমারে কলে ভাইবে দেক আক্কেল এক সের গরুর গোস্তোর দাম আটশ। চার পুয়া গোস্তে যদি এক পুয়ার বেশি পানি বাইরোয় তালি পানির সের কত কইরে পড়ে? অংক কষায় কুটিকালতে দূব্বল বিলে লিকাপড়াই পাইজে গিলো। একন এই অংকের হিসেব মিলোবো কনতে কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X