সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পুরোনডা ভুলার ব্যারাম

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ এএম
আক্কেল চাচা

তেমাতায় টুপাচা চলচিল আমাগের জাতীয় রোগ কি। একজন কলে গ্যাস একন জাতীয় রোগ। হ্যানো কোন লোক পাবানা তার এই সমিস্যা নেই। কেউ কলে হাটের ব্যারাম, ইরাম চলতিই থাইকলো। কেউ কতা উসালি কেউ কারো চাইতি কম যায় না। পাল্লাপাল্লি দিয়ে একাকজন একাক কতা কতি থাইকলো। আমাগের এক মুরুব্বী মচ্চিমুলামে চা খাচ্চে আর এই সব তাল বায়না দেইকতেচে। তারে চুপ থাকতি দেইকে একজন কলে, ও চাচা স¹লি কচ্চে তুমি এট্টা কও। চাচা খানিকটে ঝিম মাইরে থাইকে কলে, তোগের সাতে মুক পাইতে তো পারবো না, তাই চুপ মাইরে আচি। তাই শুইনে কলে তুমি মুরুব্বী মানুস, কইয়েই দেকো। স¹লির চাপাচাপিতে মুরুব্বী মুখ খুলতেচে দেইকে স¹লিই এট্টু আইগোয় আইয়েচে তার কতা শুনার জন্যি। মুরুব্বী কলে শোন আমাগের জাতীয় ব্যারামের কতা যদি কইস, তালি সিডা হচ্চে ভুইলে যাওয়া। এই কতা শুইনে কয়জন নিকচোয় বাচে না। একজন কলে চাচা, কি কলে ইডা। ভুলে যাওয়া রোগ আবার রোগ হইলো ! মুরুব্বী কলে আমার কাচে ইডাই সব চাইতে বড় রোগ। একজন কলে, মারফতি কতা না কইয়ে এট্টু হেজেমানে কইরে দেওদিনি। মুরুব্বী কলে, আজ যেইডে ঘটে সিডা নিয়ে এইরাম মাতামাতি শুরু হয়, মনে হয় বচর ধইরে চলবে কিন্তু পরদিন যেই আরাক খাইন বাদে সেই আগেরডা ভুইলে যায়। নতুনডা নিয়ে শুরু হয় হাবরা মাতামাতি। দেশে হালি কইরে এট্টু জিনুসির খুব চল হইয়েচে। কোনটোয় কিচু ঘটলি সিডা নিয়ে ফেসবুকি সেইরাম মাতামাতি করা। ইরাম এট্টা ভাব যদি ফেসবুকি না দিতি পারি তালি সুম্মানই থাকে না। খাইনডা কি, কিডা বাদালে, ফ্যারাডা কি এই সব ভাবনা চিন্তের সুমায় নেই। ফেসবুকি আগে ছাড়তি পাল্লিই জিতা। ইডা যেন জাতীয় ব্যারাম হইয়ে দাড়ায়েচে। কিন্তুক খাইন আরাট্টা বাদলি পাছেরডা ভুইলে যায়। ইরাম কইরে পুরোনডা ভুইলে নতুনডা নিয়ে এই মাতামাতিডাও এট্টা ব্যারাম। যারা পুরোনরে মনে রাকে না, একদিন তারাও পুরোন হবে, তকন তাইগেরও কেউ মনে রাকপে না। মুরুব্বীর কতা শুইনে আকাটা মাইরে গিলা। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X