সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের যানজটের কি কোন সুমাধান নেই !

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম
আক্কেল চাচা

যশোর টাউনির যানজট যেন কপাল লিখন হইয়ে যাচ্চে। তাগায় দেকা আর মাইনে নিয়া ছাড়া যেন আর কোন সুমাধান নেই। পেত্তেক দিন যানজটে জান পয়মাল হইয়ে যাচ্চে। সকাল বিকেল সন্দে তো আছেই এর সাতে যকন ইশকুলি ছুটির সুমায় হয় যানজট হ্যাতো দূরানো দূরায় তকন যেন কারো কিচ্চু করার নেই ইরাম এট্টা ভাব হইয়ে যায়। এর কি কোন সুমাধন নেই। পিপারে শুদু পড়ি জিলা আইন শৃংখেলা কমিটির সভা হয়। স্যানে নানান আঙাচ নিয়া হয় কিন্তুক সিডা মাট পন্তিক আসতি আসতি সেই সব সিদ্দান্ত ন্যাতায় পড়ে। ম্যালাদিন ধইরে শুইনে আসতিচি যশোরের যানজট কুমাতি শহরের মদ্দি সু-শৃঙ্খল ভাবে পার্কিংয়ির ব্যবস্থা করা হবে। দেড়ি যানবাহন শহরে মদ্দি পোবেশ কত্তি দিয়া হবে না। লাইসেন ছাড়া ইজিবাইক আর অটোরিকশার বিরুদ্দে কড়া ব্যবস্তা নিয়া হবে। টাউনি ঢুকার মুকি বিশেষ চেক পোস্ট বসায়ে অবৈদ্দ যানবাহন পোবেশ ঠেকানো হবে। কিন্তুক শহরে ঢুকার মুকি যত পুলিশির অভিযান দেকি শুদু সাইকেল মোটরের বিরুদ্দে। যারা শহরে ঢুইকে যানজট বাদাচ্চে তাইগের দিকি তাগানোর কারো সুমায় নেই। মাজেমদ্দি দড়াটানা, সদর হাসপাতালের সুমকি, জেলখানাত্তে দড়াটানা, চিত্রার মোড় আর ঈদগা ময়দানের সুমকি সিভিল কোট মোড়ে ইরাম যানজট হয় তাতে মনে হয় এই জম্মেও এই যানজট ছাড়াবে না। এই নিয়ে কতা উসালিই মানসির সব দায় দেয় টিরাফিক পুলিশির ঘাড়ে। বেশির ভাগ মানসির অভিযোগ রাস্তায় শৃঙ্খলা বজায় রাখার বদলে দায়সারা দায়িত্ব পালন টিরাফিক পুলিশ। য্যানে স্যানে গাড়ি থামায় রাকা হচ্ছে, শহরে অবৈদ্দ ইজিবাইক, অটোরিক্সায় ভরে গেচে। কিন্তুক পুলিশ সঠিকভাবে আইন পোয়োগ কইত্তেচে না। আবার টিরাফিক পুলিশির কাচে শুনতি গেলি তারা কবে তাইগের জনবল কম। পাবলিক সচেতন না হলি যানজট কমবে না। আবার কোন সুমায় দায় চাপায় দেয় পৌরসভার ঘাড়ে। রাস্তা দকল কইরে রাকা আর লাইসেনের বিহীন যানবাহনের বিরুদ্দে ব্যবস্তা নিয়ার কতা পৌরসভার। তারা যদি না দেকে তালি কি করা ! এই ধুইতুলি মুইতুলির মদ্দি দিয়ে চইলে যাচ্চে মানসির জীবন। যকন খুব খরা পড়ে, তারমদ্দি যানজটে বাইদে থাকার যে কি যন্তরনা সিডা যারা পড়িনি তারা বুজ কত্তি পারবে না। এর কি কোন সুমাধান নেই ! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X