সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গুড় লাগালে খিডা !

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
আক্কেল চাচা

দুডো লোক পাশাপাশি বসত কইত্তো। সেই দুডো লোকের পরিবারের মদ্দি ছিল সেইরাম খায় খাতির। কোন কিচু হলি একজন আরাকজনের পাশে আইসে দাড়াতো। তাইগের মিলমিশ দেইকে অনেকেই তাগের হাতেতুড়ি দিতো। ইরাম কইরে চলচিল দুডো লোকের জীবন। মানুস তাইগের মিলমিশ দেইকে খুশি হলিও ঘোম কামোয় যাচ্চি ইবলিশ শয়তানের। তার কাজই হচ্চে মানসির মদ্দি অশান্তি বাদানো। তাই সে ছালে ছুতোয় কি কইরে কেওয়াজ বাদায় দেবে সেই চিন্তায় মশগুল থাইকতো। দুডো লোকের একজনের ছিল এট্টা শখের বিলেই আরেকজনের শখের কুকুর। মানসির মদ্দি কেওয়াজ বাদাতি না পাইরে ইবলিশ অন্য বুদ্দি খচ্চা কইল্লো। একজনের বাড়ির বাইরির দিয়ালে ইবলিশ চাপনিতি গুড় লাগায় দিলো। সেই গুড়ির গন্দে পিপড়ে আইসে হাজির। পিপড়েগের গুড় খাতি দেইকে কনতে জেটি আইসে সেই পিপাড়ের ওপর হামলা দিলো। জেটি পিপড়ে খাচ্চে দেইকে সিডারে খেদাতি জেটির ওপর এক লোকের বিলেই আইসে ঝাপায় পড়িল। বিলেইরে লাফায় আইসে জেটির ওপর পড়তি দেইকে পাশের বাড়ি কুকুর আইসে বিলেইর পরে আইসে হামলা দিলো। পরে পিপড়ে জেটি বাদ দিয়ে কাইজে বাইদে গেলো বিলেই আর কুকুরির মদ্দি। কুকুরির সাতে বিলেইর পারার কতা না। কুকুরির আক্রমনে বেঘোরে বিলেই জাগায় খ্যায় হইয়ে গিলো। এই খবর জানতি পাইরে যার বিলেই সে আইসে বাশ দিয়ে বাইড়োয়ে কুকুররেও জাগায় খ্যায় করিল। শখের কুকুর মাচ্চে দেইকে যার কুকুর সে লুহার এক রড নিয়াসে বিলেইর মালিকির মাতায় বসান দিলো। ব্যস বিলেইর মালিকি মাতায় বাড়ি খাইয়ে জাগায় পাটায় পড়িল। হাতাসিং কইরে হাসপাতালি নিতি তারও জীবন খ্যায়। এই খবর চাউর হতি থানা পুলিশ আইসে কুকুরির মালিকরে হাতে হ্যানক্যাপ পরায়ে হল্লা গাড়িতে কইরে থানায় নিয়ে গেল। ব্যস দুই পরিবারের মদ্দি শুরু হইয়ে গেলে দা কুমড়ো সম্পক্ক। সেইত্তে ময়মুুরুব্বীগের মুকি শুনা কোনটোয় কোন খাইন বাদলি আগে তলাশ করা হয় গুড়ডা লাগালে খিডা। ইরান আমরিকা শান্তি চুক্তি কত্তি ইসলামবাদে গেচে। কিন্তুক সিডা যাতে না হয় তার জন্যি লিবাননে খস্রঅস্র মাচ্চে ইসরায়েল। এতিই বুজ হইয়ে যাচ্চে ইরান যুদ্দি গুড়ডা খিডা লাগাইলো। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X