সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মুরুবীরাও নেটওয়ারের মতো !

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম
আক্কেল চাচা

মাজেমদ্দি মুবাল ফোনের নেটওয়ার উইড়ে যায়। হটাস কইরে এইরাম হলি পেত্তম পেত্তম অনেকেই বুজদি পারেনা ফ্যারাডা কি। কেউ কেউ মনে করিল তাইগের মনে হয় মুবালির টাকা চুয়া হইয়ে গেচে তাই কল যাচ্চে না কিম্বা কারো সাতে যুগাযোগ কত্তি পাচ্চে না। বহু লোক হুতোশে টাকাও ভত্তি যায় স্যানেও যাইয়েও পড়ে যন্তরনায় । চারিদিকি হায়রে হায় বাইদে যাওয়ার পর জানাজানি হয় নেটওয়ার চইলে গিলো। হৈ চৈ পড়ার ঘন্টা কয়েক পর আবার লাইন জুইড়ে দিয়া হয়। তকনতে আবার পরিস্তিতি আগের মতো হতি শুরু করে। আগের এক সরকারের সুমায় ইরাম নেটওয়ার উইড়ে গিলো। লোকে কইলো সরকার পাজায় দেচে, সরকারের পক্কে এক পোতিমুন্ত্রী কইলেন হাপন ইচ্চেয় পাইজে গেচে। এই নিয়ে কম ধুইতুলি মুইতুলি হইলো না। পুরোন কতা নিয়ে টুয়াপাচা হচ্চিল। একাকজন একাক কতা গাবাচ্চিল। এক নিতাপানা লোক কলে, সারেদিন মুবালি কল আসে। মুবালি কতা কতি কতি গাল মুক গ্যাজায় যায়। মাজেমদ্দি কলের কচনে মনে হয় মুবাল আছড়ায়ে ভাইঙ্গে ফেলি। কিন্তুক নেটওয়ার পাইজে যাওয়ায় মুবাল মনে হইলো বেহুশ হইয়ে গেচে। কল তো আসেও না, না, দিতি যাইয়েও কারো সাতে জুড়ানোও যায় না। হাতের মুটোয় থাকা এই যন্তর যে কত জরুলী পাইজে গেলি তা বুজা যায়। থাকলি যট্টুক জ্বালা তার চাইতেও দেড়ি জ্বালা না থাকলি। তার এই শুইনে আমাগের পাড়ার এক ম্যা’ভাই কুক ছাইড়ে কাইন্দে উটার মতো আওয়াজ দেলে। স¹লি তার দিকি তাগায় পইড়লো তার আবার কি হইলো ! জানতি কয়জন আইগোয় যাইয়ে কলে, ম্যা’ভাই তুমার আবার কি হইলো, তুমিও কি মুবালির ফ্যারায় পড়িলে। ম্যা’ভাই চোক ছলছল কইরে কলে, বয়েস এট্টু ভাটিতি চইলে গেলি মানুস হয়ত এট্টু দেড়ি বগে। সেই কারনে কেউ সুমকি আসতি চায় না। ডাকলিও কাচেপিটি যায়না। গুড়ি মাইরে তফাত দিয়ে চইলে যায়। কিন্তুক যকন তারা হারায় যায় তকন বুজা যায় এই বগর বগর করা লোকটাও নেটওয়ারের মতো কত দরকারে লাগে। তোগের মুবালির নেটওয়ারতো দুই ঘন্টা পর ফিরে আসে, কিন্তুক মুরুব্বীরা একবার না ফিরার দেশে চইলে গেলি আর ফেরে না। তাই বাড়ির মুরুব্বীগের স¹লি এট্টু খিয়াল দিয়া জরুলী। তার কতা শুইনে পুইতে গেলাম। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X