সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কিডা জিতলো কিডা হাইল্লো !

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম
আক্কেল চাচা

মঙ্গলবার রাত্তিরি এট্টা সভ্যাতারে গুড়োয় দিয়া হবে। ইরানরে নিরিক কইরে টিরাম্প কাকুর ইরাম বাড়ম্বায় শুইনে তামান দুইনের মানসির চোক ছিল ইরানের দিকি। সভ্যতারে যে বা যারা গুড়োয় দিতি চায় তারা কি, সিডা আর মুক ফুটে নাইবা কলাম। উনাগের পক্কে সবই সম্ভব।

শুনা গিল ইরানের বিদ্যুৎ কেন্দ, সেতু, তেলের কুয়ো ইরাম জাগায় বোম মাইরে উড়োয় দেবে। য্যানে গুটা দেশ খ্যায় করার আঙাচ দিয়া হয় স্যানে এই গুলো তো নস্যি। সারেরাইত অনেকেই নেটে বইসে ছিল কি খবর আসে তাই জানার জন্যি। অইন্য দেশের কেউ হলি হইতো ভয়তি সব জাগা চুয়া কইরে ভুকসি মাইত্তো। কিন্তুক ইরানের মানুস আলাদা। তারা কেউ পলায়নি, ঘর ছাইড়ে স¹লি রাস্তায় উইলে আইলো।

মানব ঢাল হইয়ে দাড়ায় ছিল বিদ্যুত কেন্দ, সেতুসহ গুরুত্বপূন্ন জাগায়। আলো জ্বাইলে আল্লা হুআকবার জকারে সারাদেশ একাট্টা হইয়ে গিলো। পরে শুনা গেল ভাব বেগতিক দেইকে কাকু ডাবি মাইরেচে সুমকি আর আইগোয়নি। উল্টে পাকিস্তানরে ঘটক ধইরে যুদ্দু বন্দে তদবির করায়ে রাজি হইয়েচে। যদিও মিয়াদ ১৪/১৫দিন।

তবু তামান দুইনের মানুস হাফ ছাইড়ে বাইচেচে। তেলের জন্যি যিরাম সব জাগায় হাহাকার পইড়ে যাচ্চিল। যদি এবার এট্টু কমে। শুনতি পালাম আসছে শুক্কুরবার পাকিস্তানের ঘটকালিতে আমরিকা ইরান আলোচুনার টেবিলি বসপে।

চারদিনির কতা কইয়ে চল্লিশ দিন যুদ্দুর পর কিডা জিতলো কিডা হাইল্লো সিডা এট্টা কোচ্চেন। কাকুতে পেত্তমতেই কচ্চিল ফল যায় হোক জিত তার। আর ইরানীরাতো এর মদ্দি দেশের পতাকা নিয়ে বিজয় মিছিলও করা সারা। তামান দুইনের মানুস একন ইরানরে বাহবা দেচ্চে।

আমি মুক্কু সুক্কু মানুস জ্ঞানের বহর খাটো তাই বুজ কত্তি পাত্তিচি নে যদি আমরিকা কয় আমরা জিতিসি, ইরান কয় আমরা জিতিসি তালি হাইল্লোডা কিডা? এই কতা কতিই এক মুরুব্বী কলে আগ বাড়ায়ে যারা ম্স্তুানী কইত্তে আইসে একন ঘাতি মাইরে আছে হার তাইগের ছাড়া আবার কাগের।

আমি কলাম কাগের কতা কচ্চো। মুরুব্বী কলে, বুজদিছিস নে কাগের কতা কচ্চি। সে নিতাহুহুর মুকি কোন রা আছে। আমছালা দুডোই হারায়ে একন চুন্নি বিলেই হইয়ে আচে। মুরুব্বীর কতা শুইনে আকাটা মাইরে গেলাম। আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X