শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

সাতার শিকোনোডা জুরুলী

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম
আক্কেল চাচা

আমাগের দেশ নদী মাতৃক দেশ। অতচ পিরায় ইরাম খবর কানে আইসতেচে যা খুব দুক্কু জনক। আরিচা ঘাটে ফেরিত্তে বাস পইড়ে কত লোক মইরে গেলো। হররোজ খবর আসে পানিতি ডুইবে গুড়ুলে ছিলেপিলে মইরে যাচ্চে। আগে এট্টার কতা শুনতাম । একন জুড়া ধইরে মরার খবর আসে। হয়ত দুইজন একসাতে খেলা করে। একজন পানিতি পড়লি বাকিজনও পানিতি উইলে পড়ে। পরিনতি কি হবে সেই বুজ তো ওইগের থাকে না। পানিতি তলায় গুড়ুলে মরার খবর শুনলি মনডা খুব খারাপ হয়। শুদু কি গুড়ুলে ! অবাক করা কান্ড হচ্চে কলেজ বা ভাসসিটিতি পড়া ছিলেপিলেও বেড়াতে যাইয়ে পানিতি তলায় যাওয়ারও খবর শুনি। বেশ কয়দিন আগে রাজশাহীর পদ্মা নদীতি দেকিলাম কলেজের ছেলেপিলে দল বাইন্দে ঘুত্তি যাইয়ে চ্যান কত্তি উলিলো। একজন ফেসবুকি লাইব দিচ্চিল। হৈ জকার আনন্দ উল্লাসের লাইবির মদ্দি পেছনতে একজন পানিতি তলায় যাচ্চে তবন তারা কেউ টের পায়নি। পরে ছ্যামড়াডার মরা দেহ ভাইসে উটলি তকন খবরডা চাউর হইলো। পরে দেকা গিলো লাইবের মদ্দি ছ্যামড়াডা পানি খাতি খাতি তলায় যাচ্চে। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু ! আমাগের কুটিকালে সাতার শিকা ছিল মাস্ট টিরামের খেলা। সাতার শিকার জন্যি হ্যানে কোন কাজ নেই। বাপ চাচারা চ্যান করার সুমায় টান মাইরে পানিতি ফেলায় দেচে। বাড়ি আইসে কতো দিন দুধ ভাতের সাতে কালো পিপড়ে খাইছি তার লিকাজুকা নেই। আমাগের দেশ নদী খাল বিলির দেশ। যদিও আস্তের আস্তের খাল বিল বুইজে যাওয়ার জুগাড়। আর নদীতো মত্তি মত্তি হারায় যাওয়ার জুগাড়। আমাগের সময় চ্যান করা মানে পুকোরি ডুবোয়ে কাদায় দাড়ি গোফ না উঠা পন্তিক কান্দার আসার নাম গন্দ থাইকতো না। একন টিউকল তো দূরির কতা। ছেলেপিলে মটরে তুলা পানিতি ঝন্নায় চ্যান করে। সাতার কি জিনুস তা জানেই না। হালি কইরে টাউনির কিচু মা বাপরে দেকি ছেলেপিলের সাতার শিকোতি সুইমপুলি নিয়ে যায়। আর বেশিরভাগই সাতার বিষয়ডা আমলেই নেয় না। এই কারনে পানিতি ডুইবে হ্যাতো মৃত্যুর ঘটনা ঘটচে। হাউস কইরে না হলিও ছেলেপিলের জীবন বাচানোর তাগিদি হলিও সাতার শিকোনোডা কিন্তুক খুবই জুরুলী।

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

ইরানে হামলা হলে মার্কিন সহায়তাকারীদেরও টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের

লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা

মহেশপুরে হ্যানিট্যাপ করে চাঁদা আদায় মূলহোতাসহ গ্রেফতার-২

কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ব্যবসায়ীকে জরিমানা; ১৫০ কেজি মাছ ধ্বংস

জোটের সমীকরণে ফের কি সরে দাঁড়াবেন রহমতুল্লাহ?

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা, অপরাধ দমনে জিরো টলারেন্সের আহ্বান

মোরেলগঞ্জে খাল খনন প্রকল্প শেষে ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নৈগাং বাজারে যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ আটক ১, থানায় মামলা

গাজী নজরুল পদ হারালে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে  হুমকির প্রতিবাদে মানববন্ধন  

আন্দোলনের মুখে অবরুদ্ধ দিল্লি মেট্রো, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় বাস উল্টে নারী-শিশুসহ আহত ২৩

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে জেন-জি আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের ফোন!

মোল্লাপাড়ার জিতু হত্যার ঘটনায় চোর সুমন আটক

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

X