সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দামের উবদোগতি, চারিদিকি ক্ষেতি !

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম
আক্কেল চাচা

সব জিনুস পত্তরের দাম একন উবদোমুখি। বাজারঘাটে যাওয়া আর যাইচে পইড়ে বিয়াকুপ হওয়া সুমান কতা। তেমাতায় বইসে এট্টু চা খাবো তারও জো নেই। কালকে গিলাম তেমাতায় এট্টু চা খাতি। স্যানে যাইয়ে শুনি চা’র দামও বাড়ায় দিয়ার টুয়াপাচা কইত্তেচে।

আমি কলাম পাতি চিনির দাম তো আগেত্তে বাইড়েচে তকন তো দামা বাড়াসনি। তালি হটাস কইরে এই কুচিন্তা মাতায় কনতে আইসলো ক’দিনি। আমার কতা শুইনে চা দুকানদার ভাইপো তেলে বেগুন পড়লি যিরাম চিড়চিড়ে আওয়াজ কইরে জ্বলতি থাকে সিরাম কইরে কলে তুমি নাহাক কাজে চিটি লেকো। দিন দুইনের কোন খবর রাখো। আমি কলাম হচ্চে চা’র দাম নিয়ে কতা এরমদ্দি চিটি আইসতেচে ক্যান? সে কলে পাতি চিনি হলিই কি চা হয়, চা জ্বালানো লাগে না।

আমি কলাম না জ্বালালি মানুস তোর একেনে কিয়েত্তি আসপে, তোর কি সুরত গজায়ে যে তাই দেকতি আসপে। ভাইপো কলে সেই জন্যিই তো দাম বাড়াতি বাইদ্য হচ্চি চাচা। আমি কলাম ঝাইড়ে কাশদিনি কি কতি চাইস। ভাইপো হেজেমানে কইরে যা কলে তার সারমমমো হচ্চে, একন গ্যাসেরও উবদোগতি। সিডা মানসির প্যাটে হোক আর রান্দার ঘরে হোক। বাজারে হরকোলি যত গ্যাসের স্যালেন্ডার আচে তার পেত্তেকটার দাম দেচে বাড়ায়ে।

ভাইপোর কতা মতো একন চা’র দুকান দিতি গেলি দুডো জিনুস মাস্ট টিরামের খেলা। এক ডিস লাইন সমেত টিবি আর গ্যাসের চুলো সমেত স্যালেন্ডার। এই ছাড়া নাই চা’র দুকান দিলিই ভুট। সেই জন্যি ভাইপো দুডোরই বন্দোবস্ত কইরে চা’র দুকান মচ্চি মুলামে চালায় যাচ্চিল। একন গ্যাসের দাম বাড়ায় দেচে তাই সেও চা’র দাম বাড়ায় দেবে। তার সাফ কতা যে দামে কিনা সে দামে বেচা।

আমি তারে কলাম আর কেলেংকারির মদ্দি ফেলিস নে বাপ। আমাগের মতোন ছাপুষা মানসির কোনটোয় যাওয়ার জাগা নেই। মনের দুক্কু মিটোতি তোর দুকানে আইসে, চিনাজানা মানসির সাতে বইসে দুডো সুকদুকির কতা কইয়ে এক কাপ চা’ খায়। স্যানেও হ্যারেজ খাওয়ায় দিয়ার পায়তারা কত্তিচিস?

ভাইপো অখুশি হইয়ে কলে আজকের মতো বাড়ালাম না তেবে পাল্লি এ নিয়ে দু’কতা লেকো যাতে চা’র দাম বাড়াতি না হয়। কেউ খোজ নেয় না কিরাম আছে আমাগের মতো গরীবগুরো বান্দায়, সবাই ব্যস্ত যার যার ধান্দায়। আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X