সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যারে করবা এ্যালাফ্যালা, তারেই লাগবে নিদেনের বেলা

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
আক্কেল চাচা

জাড়ের সুমায় ঘরের মাইজেয় মানুস খালি পায় হাটতি পারে না। তকন ঠান্ডা মাইজে মানসির কাচে তকন চরম অশান্তির কারন। অনেকে ঠান্ডা এড়াতি ঘরের মদ্দি সেই মাইজেয় পঞ্চ পায় দিয়ে চলাফিরা করে। যে ঠান্ডা মাইজে জাড়ের সুমায় স¹লি এড়াতি চায় গরমের সুমায় আবার সেই মাইজেয় স¹লি গড়াগড়ি খায়। জড়ায় ধত্তি পাল্লি পরাণে শান্তি আসে ইরাম দশা। সুমায় বড্ড অদ্ভুত জিনুস। এক সুমায় যিডা চোকির শূল আরাক সুমায় তা চোকির মনি। তাই কাউরে এ্যালাফ্যালা করার সুযোগ নেই। কিডা যে ককন নিদেনের বেলায় লাইগে পড়বে সিডা আগ বাড়ায় কওয়ায় মুশকিল। কতাডা হালি কইরে মনে পইড়লো কিচু পেট্টল পাম দেইকে। সারে জীবন শুনিচি এই পাম তেল কম দেয়, ভেজাল তেল দেয়, ইডা সিডা নানান অজুহাত দেকায়ে মানুস এড়ায় চইলতো। কিচু পামে দিনি বওনি বাট্টা হতো কিনা সন্দো! একন সেই পামে টিটটিরে পাখির মতন লাইনি দাড়াচ্চে এট্টু তেল ভরার জন্যি। সরকারের পক্কত্তে কওয়া হচ্চে দেশে জ্বালানীর কোন ঘাটতি নেই, সেই আশায় যারা পামে যাচ্চে তাইগের ষোল হাত ছাতির কুড়োর আশা কইরে বাটের বাড়ি খাওয়ার দশা। যে পামে যাওয়া হচ্চে স্যানে ডিরাম ফেলায়ে পত আটকানো। খুন খারাবী হলি যিরাম পুলিশ জাগাডায় দড়ি ফিতে ট্যাঙায় দিয়ে পত আটকায় পামে এক সিরাম দশা। মানুস চোক শন্যি কইরে উদ্দুসারে বেড়াচ্চে কনে গেলি জ্বালানি তেল পাবো। কিন্তুক লাইনি দাড়ায়েও অনেকেই মন খারাপ কইরে চইলে যাচ্চে। বেশির ভাগ পামে তেল নেই লিকা ঝুলোই দেচ্চে। তাই একন য্যানে তেল আচে স্যানে যাইয়ে সব হুবড়ি খাইয়ে পড়চে। একন আর মাপে কম দিয়া, ভেজাল দিয়ার মানবিচ নেই। বরং উল্টে পামে যারা কাজ করে তাইগের কি রুয়াব! লাইনি দাড়াও, এমনি আইসো, ওমনি যাও কমান কইত্তেচে। ভাবডা ইরাম কতা না শুনলি কলাম তেল দুবান্না। বাটে পড়া মানুস পাল্লি তাইগের হাত পা ধইরে হলিও তেল নিতি রাজি ইরাম দশা একন। এই সব দৃশ্য দেইকে ময়মুরুব্বীগের এট্টা কতা প্যাটের মদ্দি বুগলা মাইরে ওইটতেচে। যারে করবা এ্যালাফ্যালা, তারেই লাগবে নিদেনের বেলা। কি এট্টা অবস্তারে বাপু! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X