সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ছল্লি বল্লি কল্লি তো মল্লি

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম
আক্কেল চাচা

চৈতে খরায় এক লোক বাইরিত্তে হাপাতি হাপাতি আইসে বাড়ির হাইতনেই বইসে নিজির ছাবালরে ডাইকে কচ্চে, ম্যা’ভাই এট্টু পানি খাওয়াতি পারবা। তাই শুইনে তার বউ জিবেয় কামোড় খাইয়ে কচ্চে তুমার কি হুদুচুদু জ্ঞান লোপ পাইয়েচে ! যে নিজির ছাবালরে ম্যা’ভাই কইয়ে ডাকতিচাও। তাই শুইনে বিটাডা তার বউরে কচ্চে আকালের সুমায় গরু হারালি ইরাম দশায় হয়গো চাচী। ময়মুরুব্বীগের মুকি শুনা এই কতাডা হালি কইরে প্যাটের মদ্দি বুগলা মাইরে উইটতেচে। ইরান যুদ্দু নিয়ে টিরাম কাকু যে বাড়ম্বায় করিল সিডা যত দিন যাচ্চে তত ফুটো বেলুনির মতো চুপসে যাচ্চে। ছন্ন ছাড়লি যিরাম কাউরা শুয়োরের মুকি লাথি মারে সিরাম দশা একন কাকুর। ককন ভুল বইগদেচে সিডা নিজিই মালুম কত্তি পাচ্চে না। একবার কচ্চে জিতে গিছি, একবার কচ্চে ইরানের সব খ্যায় কইরে দিচি, একবার কচ্চে উরা আমারে সব্বোচ্চ ধম্মীয় নিতা বানাতি চাইলো আমি হয়নি ইরাম আলাং ফালাং কতার কোন মুড়োদাড়া নেই। ইরানরে ভয় দেকানোর জন্যি হ্যানো কোন চিস্টা নেই যে করিনি। কিন্তুক যারা মরারে শহীদী ভাবে তাইগের আর কিসির ভয় দেকাপে। ইরানের সাতে যুদ্দু বাদায়ে কাকুর একন শ্যাম কুল দুডোয় চাঙে। কুচো বুদ্দি করিল খামেনী চাচারে মাইরে দিয়ে দেশের লোক রাস্তায় উলায় দেবে। তারপর পুতুল সরকার এট্টা বসায় দিয়ে মচ্চিমুলামে তেল টাইনে নেবে। কপালের কি ফ্যার! রাস্তায় ঠিকই লোক উইল্লো। কিন্তুক সিডা ইরানে না আমরিকায়। নিজি বাইচে থাকতিই তার দেশের লোকই নো কিং নামের বিক্ষোভ সুমাবেশ কইল্লো যা নজির বিহীন। কাকুর যত দোস্ত বন্দু ছিল এক এক কইরে সব ভুকসি মাচ্চে। দাম বাড়াতি যাইয়ে একন ল্যাজ গুটায়ে কনে যাবে তাই নিয়ে দোবেলা টুয়াপাচা কচ্চে। ককনো ভুল বগচে, ককনো উজোনভাটি পোস্ট দেচ্চে যা দেইকে পস্ট বুজা যাচ্চে হ্যারেজ খাইয়ে মাতা নস্ট হওয়ার জুগাড়। ইরাম গ্যাড়াকলে কাকু পড়বে সিডা তিনি স্বপ্নেও আন্দাজ কত্তি পারিলেন না। দিনশেষে আবার মুরুব্বীগের কতা মনে পইড়ে গেলো, পরের জন্যি গত্ত খুচলি একদিন সেই গত্তে নিজিরেই পড়তি হয়। ছল্লি বল্লি কল্লি তো মল্লি। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X