সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মানুস চিনার তরিকা কি!

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম
আক্কেল চাচা

এট্টা সুমায় ছিলো যকন বই পুস্তক নাটক সিনেমার নাম আন্দাজ করা যাইতো নাম দেইকে। নাম বা শিরোনাম যিডা কইয়েই ডাকা হোক সিডা দেইকেই মানুস না পইড়েই বা না দেইকেই আন্দাজ কত্তি পাইত্তো এর মদ্দি কি আচে। একন কিন্তুক সিডারও জো নেই। এই নিয়ে কতা উসাতিই এক ম্যা’ভাই বলে চিনা চিনি তো দূরির কতা।

একন ইরাম সুমায় যা নাম হেজেমানে কল্লি হচ্চে তার উল্টোডা। আমি তারে কলাম মারফতি কতা ছাইড়ে ঝাইড়ে কাশো কি কতি চাচ্চাও। সে কলে ইডা তো দিনির আলোর মতে চকচকে। শুদু নজরডা এট্টা ক্লিয়ারপানা হলিই দেকতি পাবা। যিরাম ধরো ৮০ বচরের এক বুড়ো তার নাম কচি মিয়া কিম্বা ৭০ পার হইয়ে মাজা থিয়ে কত্তি পারে না ইরাম এট্টা বুড়ির নাম বেবী খাতুন।

হটাস এগের নাম শুইনে কি কইরে বুজবা কও। আমি কলাম এট্টা আদ্দেক ইরাম হতিই পারে। এট্টা দুডো ককনো উদাহরন হয় নাই। সে কলে কনে এট্টা দুডো! চোক ফসসা কইরে তাগালি ইরাম হাজারডা পাবা। আমি কলাম পাল্লি আর দুই চাড্ডে কওদিনি। সে কলে, এই তো সবার সুমকি দোরে দোরে ভিক্কে কইরে বেড়ায় তার নাম রাজা মিয়া।

এক অক্ত নামাজ পড়তি কেউ কোনদিন তারে দেকিনি, রুযার সুমায় পোকাশ্য দিবালোকে মোড়ে ঘাটে গিলে বেড়ায় তার না ঈমান আলী। জম্মেত্তে চোকি দেকে না তার নাম থুইয়েচে নজর আলী কিম্বা ধরো জাড়ের সুমায় তো চ্যান করেই না গরমে সপ্তায় একদিন করে কিনা সন্দো, কাচে পিটি গন্দোয় টিকা দুস্কর নাম থুইয়েচে আতর আলী, আমাগের এলেকায় এক ভইদো বিটা তার নাম থুইয়েচে শুটকো, অভাবে দিন চলে না তার নাম সাহেব, আর কয়ডার কতা কবো কওদিনি।

কতি যাইয়ে গাল খাইল লাইগে যাবে কিন্তুক নাম ফুরোবে না। এই পন্তিক আসলি তারে আর ঘাটালাম না কারন একন আমার গালেই আলো চাইল। হটাস মনে পইড়ে গেলো আমার এক চাচার কতা। তিনি ম্যালাদিন আগে আমার নাম নিয়েই কইলেন, নাহাক কাজে তোর নাম আক্কেল রাইকেচে তুই তো জম্মতেই বেআক্কেল। চাচার কতা যে অমূলক না সিডা তো পোতি পদে পদে বুজদিচি।

বয়েস ভাটিতি যাইয়ে তলায় যাওয়ার জুগাড় তবু ঢুুশ না খালি হুশ হয় না। শুনিচি ডুরাকাটা দাগ দেইকে বাঘ চিনা যায় কিন্তুক আজ পন্তিক ঠিকমত মানুসই আমি চিনতি পাল্লাম না। আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X