সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভালো কতা কওয়ারও জো নেই!

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম
আক্কেল চাচা

এট্টা সুমায় ছিলো যকন আমরা মুরুব্বীগের দিকি মুক তুইরে তাগায় কতা কতিও সাহস পাতাম না। আর একনকার ছিলেপিলে জম্মায় ফোরজি ফাইভজি নেটওয়ার হাতে কইরে। এইগের কিচু কওয়ার জো নেই। বড়গের চাইতে এগের কাচে মুবালির দাম বেশি। বড়গের না হলিও চলে, কিন্তুক মুবাল না হলি চলার কায়দা নেই। খাওয়া ঘোম পিচ্চাপ পায়খানা পড়া লিকা সব যেন মুবালির মদ্দি। আমাগের সুমায় না ছিলো ফোরজি, না ছিলো ফাইভ জি, ছিলো বাপজি , মা জি, দাদাজি, নানাজি, মাস্টারজি। কতা মতো কাজ না কল্লি কানের গুড়ায় দিতো কইষে, ব্যস ফুল নেটওয়ার চইলে আইসতো। সে সুমায় মাইর খাইয়েও তফাতে যাইয়ে কানতি হইতো, কারন কান্দার শব্দ পালি মারির পরে আবার বুস্টার ডোজ পইড়ে যাইতো। বাড়ির পরে হাবরা বাড়ি পইড়তো। তকন মুরুব্বীরা উজোন ভাটি কতা কলিও মাতা ছ্যাও কইরে মাইনে নিতি হইতো। কারন মুরুব্বীগের মুকি মুকি কতা কওয়াডা তকন ধরা হইতো বিয়াদপি। সিডা যদি হক কতাও হইতো তবু সিডা কওয়ারে ভালো নজরে দেইকতো বড়রা। আর একন পুরো উল্টো ঘটনা। ছোটগের ভয়তে বড়গেরই পলায় চলতি হয়। তা না হলি বেইজ্জত আর হ্যারেজ খাওয়ার সুম্ভাবনা পদে পদে। এই কতা কতিই এক মুরুব্বী আইগোয় আইসে কলে আর কইয়োনা। সেদিন এক জাগায় গিচি বেড়াতি। গুড়ুলে এক ছাবাল কোন রকম বুলি ফুইটেচে মুকি। দেকি সুমানে চকলেট চুরোচ্চো। আমি তারে ডাইকে কলাম, খুকা তুমি কি খুব চকলেট পছন্দ করো। এই কতা শুনতিই সে বিরক্ত হইয়ে আমার দিকি আড় চোকি তাগালে। আমি তারে কলাম, বেশি চকলেট খালি কি হয় জানো, দাতে পুকা লাগে, দাত নষ্ট হইয়ে যায়। এই কতা শুইনে ছ্যামড়াডা কলে, জানেন আমার দাদা একশ বছর বাইচে ছিলেন। তাই শুইনে কলাম চকলেট খাইয়ে ! সে কলে জি না, আমার দাদা হ্যাতো দিন বাইচে ছিলেন নিজির চরকায় তেল দিয়ে। কইয়েই হনহন কইরে দেলে হাটা, আমি তার কতা শুইনে এ্যাবার পুইতে গিলাম। একন কারো ভালো কতা কওয়ারও জো নেই। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X