সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদ যায় কতা থাকে

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১০:২৪ এএম
আক্কেল চাচা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ভাই ভাই মিলে মিশে সুখ দুক্কু ভাগ করা আর ত্যাগের মহিমা শিকোতি পেত্তেক বচর ঈদ আসে। মানুস আগে ঈদির জন্যি যিরাম মুকোয় থাইকতো তেবে কিন্তুক দিন দিন যা হচ্চে তাতে অদূর ভবিষ্যতে ঈদির নাম শুইনে ভুকসি মাত্তি হয় কিনা সিডা ওপরয়ালায়ই কতি পারে। আমার এই কতাডা শুইনে কেউ মনে দুক্কু পালি মেহেরবানী কইরে ক্ষ্যামা কইরে দেবেন। তেবে যিডা কওয়ার জন্যি চিটিডা লিকতি বসা সিডা হচ্চে ঈদির নাম কইরে মানুস যে পরিমান হ্যারেজ খায় সিডা কারো কাইম্য না। হ্যানো কোন মানুস নেই তারে ঈদির দুহায় দিয়ে শতকরা ৪০/৫০ ভাগ দেড়ি গুনোগারি দিতি হয় না। ঈদ আসলি দূর দূরান্তেত্তে মানুস নিজির আপনজনের কাচে ছুইটে আসে। এই আসা যাওয়া মানে পতের ভাড়া যা, তা ককনো ডবল ককনো তিনগুনও গুনোগারি দিতি হয়। বাস টেরেন লঞ্চ বাদ দিলাম অটো কিম্বা ভ্যান রিকশায় উটলি ভাড়া দেড়ি। জিনিস পত্তর জামা জুতো কাপড় যিডা কিনতি যাওয়া হবে সিডা ঈদির দুহায় দিয়ে বেশি দামে বিক্কির হয়। চাল ডাল তেল নুন মসলা গোস্ত যে দিকি পা দিবা সেদিকিই ধরা। সব কিচুর দাম বাড়তি, কেন ঈদ বিলে। চুল দাড়ি খেউরি কত্তি গেলি স্যানেও ঈদির দুহায় দিয়ে দেড়ি টাকা দিতি হবে। হ্যানো কোন জাগা নেই য্যানে এই ঈদির নাম কইরে ফান পাতা থাকে না। এমনিতিই আমার মতো উমি মানসির ঈদ পার কত্তি জান কয়লা, তারপরও যদি এই সব ফান্দে পড়া হয় তো বিপদের আর দফা রফা থাকে না। ঘাটে ঘাটে ইরাম হ্যারেজ খাতি খাতি জান পয়মাল। আমি এট্টা জিনুস বুজ পায়নে খুচরো জাগায় পাইকেড়ি কিনলি যিরাম দাম এট্টু কমে সিরাম বেচাবিক্কির বেশি হলি চালি তো এট্টু কম লাভ কইরে দাম কুমানো যায়। কিন্তুক বাওনে বচন পড়ে পাটায় কয়... সিরাম দশা তামান জাগায়। ঈদ আসলি গোন ধইরে মানসির গলার দেড়ি দামের যে পোচ দিয়া হয় তাতে ঈদির যে শিক্কে সিডা থাকে না দিনকে দিনকে সিডা এট্টা বড় কোচ্চেন হইয়ে যাচ্চে। কোন উসলোতে দাম একবার বাড়াতি পাল্লিই কিল্লা ফতে। দুইনে গরাপ হইয়ে যাক, কিন্তুক দাম আর নিচেয় নামে না। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X