সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদ মুবারোক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:০৪ এএম
আক্কেল চাচা

আমাগের সুমায় ঈদির শুভেচ্চা মানে দেকা সাক্কেত কইরে কুলাকুলি করা। কিম্বা সে সুমায় ঈদ কাড পাওয়া যাইতো। সেই কাডে লিকা থাকইতো পবিত্র ঈদে আপনার জীবন ভইরে উটুক অনাবিল সুক শান্তিতি। আরো ছন্দে বন্দে নানান কতা লিকা থাইকতো কাডে। ডরডর দিয়া থাইকতো সেই জাগায় যারে কাডডা দিয়া হবে তার নামডা লিকতি হইতো। কেউ তো পোস্ট অপিসির মাইদ্যমেও ঈদকাড পাটাতো। এই সব কতা কলি, একনকের ছিলেপিলে নিকচোয় কুটি কুটি হয়। একন ফেসবুক, হটসআপ, ম্যাসেনজার ইমুর যুগ। একন কাড বা প্যানা টাইপির কিচু দিয়ে নেটে মাইরে দিলিই ঈদির শুভেচ্চা জানানোর জ্বালা জুড়োয় যায়। যিডা পোস্ট দেবে সিডা কষ্ট কইরে বানানোও লাগে না। নেট ঘুটলি অটো পাওয়া যায়। এট্টু ডানি বায় কইরে দিলিও কিল্লা ফতে। আর যাইগের ডানি বায় করারও সময় নেই তারা ঝনাত খচাত যা পায় সিডাই চালায় দেয়। ডিজিটাল কায়দা আইসে একন আর ছিলেপিলে খুলা মাটে বা বাড়ির ছাদের ওপর উইটে ঈদির চান দেকে না। আমরা এক সুমায় টিটটিরে পাখির মতন তাগায় থাকতাম আকাশের দিকি। চান দেকতি পাল্লিই জকার দিয়ে বাড়ি আসতাম। একনকের ছেলেপিলের হাতে হাতে টাচ মুবাল, বইসে থাকে নেটে ককন সাচ দিয়ে পাবে চান উইটলো কি উইটলো না। কিম্বা আমাগের ম্যা’ভাই সৌদিআরবে কবে ঈদ হচ্চে। সিডা জানতি পাল্লিও আর বুজদি বাকি থাকে না আমাগেরডা কবে হবে। চান উটার পর ময়মুরুব্বীগের পা ছুয়ে সালাম করার চলও উটার পতে। একন বিকাশ নগদ আইসে সেই রেওয়াজও খতমের পতে। ছেলেপিলে এর মদ্দিই স্লোগান বানায় নেচে ঈদির চান আকাশে, সালামী দেন বিকাশে। এই সহজ যুগাযোগ মাইদ্যম আইসে মানুস আর আগের মতন সেই অনুভূতি নেই। রাত জাইগে হাতে লিকা এট্টা ঈদ কাড আর ফিরি নেটে পাওয়া এট্টা ঈদ কাডের মদ্দি বহুত ফারাক। তারপরও জীবন থাইমে থাকে না। এইরাম কইরেই চলচে। পরিবারের সবাইরে নিয়ে স¹লির ঈদ হোক উসোই আনন্দের সেই দুয়া করি। সুখ শান্তিতি ভইরে উটুক স¹লির জীবন। ঈদ মুবারোক। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X