সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাজারে গেলি আম বড়, হাত ছোট’র মত দশা !

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:৪৩ এএম
আক্কেল চাচা

এট্টা সুমায় ছিল ঈদ মানে ছেমোয় চেনি ছিল। একন সেই সুমা আর নেই, মানসির আর মিস্টিতি ঝোক নেই। ঝোক চইলে গেচে ঝালের দিকি। কয়দিন ধইরে শুনতিচি বাজারে মসলাপাতির দাম বাড়তি। এই মসলাপাতি কিসি লাগবে সিডা নিয়ে দুডো কতা। গরুর গোস্ত সেই যে সাড়ে সাতশ’য় বান্দা পইড়ে গেলো সিডাত্তি আর ছুটোনোয় গেল না। মাজে মদ্দি কোনটোয় সাড়ে ছয়শ শুনা যায় তেবে তাতে ছাট আর চবর দিয়ে কেজি ভজানোর কতা শুনতি পাওয়া যায়। এরমদ্দি অনেকে আবার ঈদির শুভেচ্চা বিনিময় কত্তি গরুর গোস্ত সাড়ে সাতশত্তে আট হাকায় দেচ্চে। কেউ এই নিয়ে কতা উসাতি গেলি মিচকি হাইসে কচ্চে বচরের এট্টা দিন। কি আর করা। ও দিকি তো ছাগলের গোস্তের দিকি আমাগের মতো উমি মানসির কিনা তো দূরির কতা, উকি মাত্তি গেলিও আবার টাকা চাইয়ে বসে কিনা সেই ভয়তে থাকতি হয়। বারোশ’ তো উইটেই ছিল ঈদি হয়ত এই গোস্তোও শুভেচ্চা দর বসায় দিতি পারে। সুনালী কুকড়োর গায়ও ঈদ লাইগে গেচে। একনই সাড়ে তিনশ উইটে গেচে। চান উইটলি হয়ত আরো বিশ ত্রিশ বাড়তি পারে। দেশি কুকড়োর কতা আর নাইবা কলাম। নামে দেশি প্যাটে বাজারে কিনা ফিড। তাইগের রেট সাড়ে পাচ ছয়শ কেজি। এক কেজির প্যাকেটের চেকন চাল আগে শ’টাকায় পাওয়া যাইতো একন তা দেড়শ বা তারও উপরে চইলে গেচে আর তা যদি ভারত পাকিস্তানের প্যাকেটে ভরা যায় তালি তা চারশ’র ওপরে। জামা জুতো না কিনেও ঈদ পার করা যায় কিন্তুক বচরের এট্টা দিন, বাড়ি এট্টু ভালোমন্দ না রানলি তো আর চলে না। কিন্তুক বাজারে গেলি আম বড়, হাত ছোট’র মত দশা। যে টাকা নিয়ে যাওয়া হচ্চে তাতে পাই উটোয় আসা দুষ্কর। যাইগের উপরি আর তলশুড়া কামোয় আচে তাইগের এই সব দাম দর কোন বিষয় না। ফেল কড়ি মাকো তেল। কিন্তুক যাইগের আমার মতো দশা তাইগের তো বাজারের যাওয়া আগে পিশারের ওষুদ সাতে নিয়ে যাতি হচ্চে। সদাই পাতির দাম শুইনে ককন যে নো পিসার হাই হইয়ে যায় তা কওয়াডায় মুশকিল। যার জ্বালা সেই বোজে! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X